Wednesday , 3 September 2025 | [bangla_date]

বীরগঞ্জে জেসি বান্ধব গ্রীন স্কুল উদযাপন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ শিক্ষার্থীদের প্রকৃতি এবং মানবতার সাথে সংযুক্ত করার জন্য এবং বিদ্যালয়কে শিক্ষার কেন্দ্র হিসেবে রুপান্তরিত করার লক্ষ্যে একটি নতুন সামগ্রিক মডেল হিসেবে জেন্ডার, সমতা এবং সামাজিক অন্তর্ভূক্তি (জেসি) বান্ধব গ্রীন স্কুল উদযাপন করা হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নীজপাড়া ইউনিয়নের দেবীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও দামাইক্ষত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় মঙ্গলবার বিকেলে দেবীপুর দ্বি-মূখী উচ্চ মাঠে জেসি বান্ধব গ্রীন স্কুল উদযাপন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দামাইক্ষেত্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা, নিজপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলিম উদ্দিন, নিজপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মিলন ইসলাম শ্যামল রায় প্রমুখ।
অনুষ্টানে বক্তারা বলেন, এই উদ্যোগের উদ্যেশ্যে হলো শিক্ষার্থীরা যাতে পরিবেশ বান্ধব সবুজায়ন অনুশীলনের মাধ্যমে বিশেষজ্ঞ আরও ভালভাবে বেঁচে থাকা যায় সে প্রক্রিয়াটিকে শিখে ও অনুশীলন করার মাধ্যমে স্কুলগুলিকে রুপান্তরিত করা। দক্ষতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা সবুজ এবং পরিবেশবান্ধব জীবন ধারা অনুশীলন করবে এবং সমাজ পরিবর্তন এবং টেকসই বিশ^ উন্নয়নে অবদান রাখবে। এই লক্ষ্যে জেসি স্কুলে ৪৮ দিনের কর্মসূচি যেখানে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী মিলে একটি পরিবেশ বান্ধব বাগান পরিচালনা করবে এবং এখান থেকে বাস্তব জীবনে শিক্ষা নিয়ে থাকবেন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

পীরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বোদায় বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

বীরগঞ্জে আগাম জাতের ফুলকপি চাষে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত

পঞ্চগড়ের মাড়েয়ায় আরডিআরএস বাংলাদেশ’র ২৯৫তম শাখার উদ্বোধন

চিরিরবন্দরে উপজেলা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

দিনাজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

টেরাকোটার অনন্য নিদর্শন ৩ শত বছরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির

বীরগঞ্জে ঢেপা নদীতে গোসল করতে এসে নিখোঁজ সাকিব হোসেনের লাশ উদ্ধার

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ