Wednesday , 3 September 2025 | [bangla_date]

বীরগঞ্জে বাংলা শেপ কৃষক গ্রুপের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ বাজারমুখী কৃষি ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র উদ্যান ফসল কৃষকদের সক্ষমতা বৃদ্ধির প্রকল্প (বাংলা-শেপ) এর চলমান কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে কৃষক গ্রুপের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের হাবলুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীরগঞ্জ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দারিদ্র্য বিশ্লেষণ ও পরিবীক্ষণ অনুবিভাগ, সাধারণ অর্থনীতি বিভাগ,পরিকল্পনা কমিশন এর অতিরিক্ত সচিব ড. মুনিরা বেগম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফাতেমা বেগম, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-১ অধিশাখার যুগ্মসচিব শাহীন আখতার,, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং (DAE) এর পরিচালক মো: আব্দুস সাত্তার,, বাংলা-শেপ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ হুমায়ুন কবীর, দিনাজপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: রিয়াজ উদ্দিন, দিনাজপুর জেলা উপপরিচালক কৃষিবিদ মো: আফজাল হোসেন, বীরগঞ্জ উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো: শরিফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন সহকারী কৃষি অফিসারবৃন্দ।

মতবিনিময় সভায় কৃষকরা তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন। কৃষকদের পক্ষ থেকে মোজাম্মেল হক ও আসমা বেগম বক্তব্য রাখেন। তারা কৃষি উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে মাঠপর্যায়ের নানা চ্যালেঞ্জ, বাজারজাতকরণ সমস্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি প্রাপ্তির সুযোগ নিয়ে মতামত দেন।

অতিথিবৃন্দ কৃষকদের চাহিদা ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং মাঠপর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সক্ষমতা উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় শেষে অতিথিরা ফসলের মাঠে গিয়ে সরেজমিন পরিদর্শন করেন এবং কৃষি কার্যক্রমের অগ্রগতি প্রত্যক্ষ করেন ও কৃষকদেরকে বিভিন্ন কৃষি বিষয়ে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা বজলুর রশিদ কালুর মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে গৃহবধুর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে গৃহবধুর আত্মহত্যা

রাণীশংকৈলে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্য

রাণীশংকৈলে দুর্যোগ প্রশমন দিবস পালিত

নির্ন্ম মানের পাথর দিয়ে কার্পেটিং,স্থানীয়দের ক্ষোভ

দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ অনলাইন ডেস্ক

বোচাগঞ্জ উপজেলার ৩নং-মুর্শিদহাট ইউনিয়ন পরিষদেও প্রস্তাবিত বাজেট ঘোষনা

বালিয়াডাঙ্গী উপজেলা ইউএনওর নম্বর ক্লোন, ফোন করে চাঁদা দাবি !

রাণীশংকৈলে ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা গ্রেফতার-৫

আটোয়ারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিমুলক সভা

আটোয়ারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিমুলক সভা