Tuesday , 16 September 2025 | [bangla_date]

বীরগঞ্জে শিশু-যুবকদের নিয়ে ‘আমার জীবন আমার স্বপ্ন’ সেমিনার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \“আমার স্বপ্ন বন্ধুকে বলব, বন্ধুর স্বপ্ন আমিও জানব, একসাথে স্বপ্ন পূরণে এগিয়ে যাব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শিশু ও যুবকদের নিয়ে ‘আমার জীবন আমার স্বপ্ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেইসমিতালী হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার শিশু ও যুবকরা অংশগ্রহণ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আরতি বালা রানী ও ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপির প্রোগ্রাম অফিসার সাধন দাস প্রমুখ।
বক্তারা বলেন, শিশু ও যুব সমাজের সুস্থ বিকাশের জন্য স্বপ্ন, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত জরুরি। তারা শুধু নিজেদের জীবনের স্বপ্ন নিয়েই এগোবে না, বরং একে অপরের স্বপ্নকে জানবে, বুঝবে এবং সহযোগিতার মাধ্যমে তা পূরণে ভূমিকা রাখবে। এতে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সমাজও উপকৃত হবে।
অনুষ্ঠানে শিশু ও যুব অংশগ্রহণকারীরা নিজেদের ভবিষ্যৎ স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করে। তারা জানায়, সঠিক দিকনির্দেশনা ও সামাজিক সহযোগিতা পেলে নিজেদের জীবন গড়ার পাশাপাশি সমাজ পরিবর্তনেও তারা ভূমিকা রাখতে চায়।
আয়োজকরা জানান, এ সেমিনারের মূল উদ্দেশ্য হলো শিশু ও যুব সমাজকে তাদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে উৎসাহিত করা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজ গঠনে উদ্বুদ্ধ করা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরী সেনাবাহিনীর অভিযানে জরিমানা

বিভাগীয় পদযাত্রা সফল করার লক্ষ্যে বীরগঞ্জে বিএনপির প্রস্তুতিমূলক আলোচনা সভা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন বীরগঞ্জ কর্তৃক বাজার মনিটরিং চলমান

বোচাগঞ্জে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে হাবিপ্রবিতে অবহিতকরণ কর্মশালা

খোঁজ নিতে ঈদ উপহার নিয়ে বীরাঙ্গনা টেপরি বেওয়ার বাড়িতে ঠাকুরগাঁওয়ের ডিসি

ইতিহাসের সাক্ষী কাহারোলের নয়াবাদ মসজিদ

সকল জাতিসত্তার বিকাশ কল্পে শেখ হাসিনা বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সকল জাতিসত্তার বিকাশ কল্পে শেখ হাসিনা বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত স্টেকহোল্ডারগণের সভা