Monday , 8 September 2025 | [bangla_date]

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেওয়ারিশ লাশের ময়না তদন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কে শালবাগান সংলগ্ন জেলখানা মোড়ে পাথর বোঝাই একটি ট্রাকের সাথে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তি (৭০) আহত হয়। পরে স্থানীয়রা এবং বীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের একটি টম ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যায়। কর্ত্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় চালক পালিয়ে গেলেও ঢাকা (মেট্রো-ট-২২-২১১৯)
নম্বরের ঘাতক ট্রাক থানায় আটক রয়েছে।

দশমাইল হাইওয়ে থানার এস আই আনোয়ারুল ইসলাম জানান, অজ্ঞাতনামা পরিচয়হীন ভবঘুরে বৃদ্ধের লাশটি বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল। কোন ওয়ারিশ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, পরবর্তীতে সিআইডি ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে।

ওয়ারিশের খোঁজে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল হিমঘরে ২ দিনের জন্য রাখা হয়েছে। তার পরেও ওয়ারিশ পাওয়া না গেলে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কাহারোলের সুন্দরপুর  ইউপি সদস্য একটি কুচক্র  মহলের ষড়যন্ত্রের স্বীকার

কাহারোলের সুন্দরপুর ইউপি সদস্য একটি কুচক্র মহলের ষড়যন্ত্রের স্বীকার

খানসামায় পিতাকে ছুরিকাঘাতের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে আদালতে সোর্পদ

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন নিহত

বোদায় মোটরসাইকেলের  ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বোদায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

স্বাস্থ্য বিভাগের সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় : স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী

বীরগঞ্জে ২টি ইউপি নির্বাচনে নৌকা ও চশমা প্রতীক বিজয়ী

বিরলে সড়ক দূর্ঘটনায় ডেকোরেটর ব্যবসায়ী আহত

হরিপুরে শিক্ষা উপকরণ বিতরণ

পঞ্চগড়ে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের ক্ষতিগ্রস্থ জমি মালিকদের মাঝে দেড় কোটি টাকার চেক হস্তান্তর

হরিপুরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ আগষ্ট পালিত