Monday , 15 September 2025 | [bangla_date]

বোচাগঞ্জে শিক্ষকদের সক্ষমতা উন্নয়নের জন্য আইডিয়া মেলা

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং যুগোপযোগী পাঠদানের কৌশল উদ্ভাবনে শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে দিনাজপুরের বোচাগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “শিক্ষকদের সক্ষমতা উন্নয়নের জন্য আইডিয়া মেলা” ২০২৫।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলার দশটি স্কুলের ১০০ শিক্ষক ও ১০০ জন অভিভাবক ও ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষকেরা শ্রেণিকক্ষ পরিচালনা, প্রযুক্তিনির্ভর শিক্ষা, শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ানোর পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়ায় উদ্ভাবন, শিশুদের মানসিক স্বাস্থ্যের যতœ, এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার নানা আইডিয়া উপস্থাপন করেন।
গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে আইডিয়া মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, গুড নেবারস বাংলাদেশের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার পলাশ রনি মন্ডল, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সভাপতি বিশ্বনাথ রায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আজকের শিক্ষার্থী আগামী দিনের নাগরিক। তাদের সঠিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের নিজস্ব সক্ষমতা উন্নত করা অত্যন্ত জরুরি। এই ধরনের আইডিয়া মেলা শিক্ষকদের মধ্যে জ্ঞান বিনিময় ও সৃজনশীল চিন্তার প্রসার ঘটাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ

তেতুলিয়ায় ডাহুক  নদী থেকে  অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

তেতুলিয়ায় ডাহুক নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

উত্তরবঙ্গের প্রাচীনতম দৈনিক উত্তরার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পঞ্চগড়ে প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রিক

তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

ঘোড়াঘাটে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

পীরগঞ্জে নববর্ষ উপলক্ষে সনাতন ধর্মলম্বীদের পূণ্যস্নান উৎসব

বিরলে এলাকাবাসীর মিছিল ও মানববন্ধনে হামলায় প্যানেল চেয়ারম্যান ও তার লোকজনের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

সমন্বয়ককে ধমক পঞ্চগড়ের সাবেক সাংসদ নাঈমুজ্জামানের বিরুদ্ধে জিডি

হরিপুরে এক নারী গণধর্ষণের শিকার