Friday , 5 September 2025 | [bangla_date]

মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পাটুয়াপাড়া জাগরনী ক্লাব বিজয়ী

দিনাজপুর শহরের পাটুয়াপাড়া জাগরনী ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ক্লাবমাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সুইহারি সাবিত একাডেমী ও জাগরনী ক্লাবদল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ১-০ গোলে জাগরনী ক্লাব সুইহারি সাবিত একাডেমীকে পরাজিত করে বিজয়ী হয়।
মোট ৮টি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জাগরনী ক্লাব ও সুইহারি সাবিত একাডেমীর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা শেষে বিজয়ী দল ও রানার আপ দলের খেলোযারদের হাতে ট্রফি তুলে দেন জাগরনী ক্লাবের সভাপতি মঞ্জুর আহমেদ জুয়েল। এ সময় জাগরনী ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদুর, কোষাধ্যক্ষ নাইনুর ইসলাম নয়ন ক্লাবের কার্যকরি কমিটির সদস্য মীর হোসেন আলী, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সাজু, সাবেক জেলা ফুটবল দলের খেলোয়ার মোঃ তাজুল ইসলাম তাজুসহ ক্লাবের অন্যান্য সদস্য ও এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিচ ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ছুটির দিনেও ভারত থেকে এলো ৮৪৩১টন চাল

বীরগঞ্জে বিনামূল্যে গাছের চারা বিতরণ

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইনগত সহায়তা বিস্তারে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

দিনাজপুরে মিষ্টি প্রস্তুতকারকদের জন্য নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশিক্ষণ

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালুর ঘোষণা

পীরগঞ্জে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা স্থানে চিকিৎসা বর্জ্য, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন

মুক্তিযুদ্ধের সংগঠক ইমরান আলী আর নেই