Tuesday , 9 September 2025 | [bangla_date]

রাণীশংকৈলে ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা গ্রেফতার-৫

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছেলের চুরির অভিযোগে পিতা কার্তিক চন্দ্র রায় (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার নেকমরদ কুয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন ৯ সেপ্টেম্বর নিহতের ছেলে ককিল চন্দ্র বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে যাহার মামলা নং-১২। থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় হরি কিশোর,তপন চন্দ্র,ডালিম চন্দ্র,নবদেব ও রতন চন্দ্র কে গ্রেফতার করে।
স্থানীয় স‚ত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কার্তিকের ওপর হামলা চালায়। এ সময় উপর্যুপরি কোপের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই কার্তিক মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, একই গ্রামের হুদা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে ককিল চন্দ্র ও কার্তিককে হয়রানি করে আসছিল। মঙ্গলবার রাতেও সেলোমেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাÐ ঘটায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে পুলিশ।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক মুঠোফোনে বলেন,খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৫জনকে আটক করেছে। হত্যাকাÐে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহা প্রয়ান দিবস পালিত

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে ৫ জন জয়ীতা নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান

পীরগঞ্জে নব নির্বাচিত মেয়র,কাউন্সিলরদের সম্মাননা প্রদান

দিনাজপুর জেলার পুষ্টি সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক পুষ্টি নিশ্চিতকরণে প্রত্যেকটি দপ্তরকে কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে

বীরগঞ্জে সরকারি রাস্তায় নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ লাগিয়ে ৩০টি পরিবারের দুর্ভোগ

দিনাজপুরে বাল্য বিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের মত বিনিময় সভা

রাণীশংকৈলে ওসি পরিচয়ে চাঁদাবাজির ১ মাস উদঘাটন হয়নি আসল রহস্য

হরিপুরে জলাবদ্ধতায় অনাবাদী ১২শ হেক্টর জমি