Sunday , 14 September 2025 | [bangla_date]

শিক্ষক-সহপাঠীর ভালোবাসায় সিক্ত সাফজয়ী ফুটবলার শান্তি মার্ডী

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ভুটানের বিপক্ষে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত হ্যাটট্রিক করে বাংলাদেশকে ৪-১ গোলের জয় এনে দিয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের আদিবাসী কন্যা শান্তি মার্ডী। জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে একাই তিন গোল করার এই সাফল্যে উচ্ছ¡াস ছড়িয়ে পড়ে তার নিজ গ্রামে। মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও নাচগানে মুখর হয়ে ওঠে গ্রামটি।
তার অসাধারণ কৃতিত্বে গর্বিত হয় তার নিজ প্রতিষ্ঠান দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীও
শান্তি মার্ডী এই সাফল্যে ১৪ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে শান্তি মার্ডীকে সংবর্ধনা জানানো হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু হেনা মো. মোস্তাফিজুর রহমান (দুলাল), সহকারী শিক্ষক লুৎফর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, স্থানীয় ক্রীড়া সংগঠক নাজিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মো. মোস্তাফিজুর রহমান দুলাল শান্তি মার্ডীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, “আমাদের স্কুলের শিক্ষার্থী শান্তি মার্ডী আজ আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছে। এটি শুধু তার পরিবারের গর্ব নয়, বরং সমগ্র এলাকার মানুষকে আনন্দিত করেছে। আমরা বিশ্বাস করি, সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।
সংবর্ধনা ও শিক্ষকদের ভালোবাসা পেয়ে আবেগঘন প্রতিক্রিয়ায় শান্তি মার্ডী বলেন, আমার সাফল্যের পেছনে শিক্ষকদের দোয়া, পরিবার ও গ্রামের মানুষের ভালোবাসা অনেক বড় প্রেরণা। আমি দেশকে আরও বেশি কিছু দিতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সহপাঠী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। বর্তমানে শান্তি মার্ডী দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

রানীশংকৈলে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডিএ’র ত্রান বিতরণ

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) নৌকা আর স্বতন্ত্রের ট্রাক মার্কার প্রচারনায় বিভক্ত আওয়ামী লীগ !

কাহারোলে কবর স্থানের জমি উদ্ধার করলেন এসিল্যান্ড

পীরগঞ্জে বিএনপির র‌্যালী ও আলোচনা সভা

সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধা মতবিনিময় সভা ভোগী ব্যক্তিদের

নবাগত পুলিশ সুপার ইফতেখার আহমেদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন দিনাজপুর জেলা যুবলীগ

সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে-এমপি গোপাল

ফুলবাড়ীতে বিজিবি এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় কক্সবাজার রিজিয়ন চাম্পিয়ন