Monday , 1 September 2025 | [bangla_date]

সচেতন সংঘ-এর উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুন্সিপাড়া সচেতন সংঘ -এর উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট ২০২৫ শনিবার সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সকল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্ধ্যা ৭ টায় স্থানীয় লোক ভবনের মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়েজুর রহমান ফয়েজ। মুন্সিপাড়া সচেতন সংঘ এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম (স্বপন) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ারুল হক মার্শাল, হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ পরিচালক মোঃ খাদেমুল ইসলাম, মুন্সিপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক সৈয়দ সাগির আমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিয়াজুল ইসলাম (সন্টু), গণমাধ্যম কর্মী মোঃ আছলামুর রহমান (মাহবুব), সচেতন সংঘের উপদেষ্টা মোঃ আব্দুর রহিম, সচেতন সংঘের সাধারণ সম্পাদক খন্দকার জাকির আলী, যগ্ম সাধারণ সম্পাদক রাফিউস সেলিম প্রচার সম্পাদক মোঃ মামুর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে স্বামী-স্ত্রীর মীমাংসায় প্রাণ হারায় প্রতিবেশী,আটক-৩

খানসামায় গাঁজাসহ ব্যবসায়ী আটক

সেতু উদ্বোধনে রাণীশংকৈলে বর্ণাঢ্য র‌্যালী

হাবিপ্রবির সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সামসুজ্জোহা বাদশা’র মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর শোক

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

বীরগঞ্জে সাবেক মেয়র মাওলানা হানিফ এর মৃত্যুতে এমপি মনোরঞ্জন শীল গোপালের শোক

করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

রাণীশংকৈলে শিশুশ্রম নিরশন বিষয়ক প্রশিক্ষণ

রাণীশংকৈলে শিশুশ্রম নিরশন বিষয়ক প্রশিক্ষণ

পুরুষের পাশাপাশি নারীরা এখন এগিয়ে যাচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জ থেকে বন্যার্তদের জন্য ৩ লাখ টাকা অনুদান পাঠালেন শিক্ষার্থীরা