Sunday , 7 September 2025 | [bangla_date]

হত্যা মামলার আসামী হওয়ায় হরিপুরে সংবাদ সম্মেলন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ভাইয়ের মৃত্যুর পর আদালতে হত্যা মামলার আসামি হয়েছেন আপন বড় ভাই তোজাম্মেল হক । এ প্রেক্ষিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগিরা । গতকাল শনিবার ৬ সেপ্টেম্বর বিকেলে সংবাদ সম্মেলনে তোজাম্মেল হক জানান, ১৮ মে আমার ভাই মোজাম্মেল হক বাসা থেকে চলে যায় রাতভর বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। নিখোঁজের একপর্যায়ে উপজেলার খাকরতলা সাকিসহ কুদ্দুস আলীর বাড়ির পাশে মোজাম্মেলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি থানা পুলিশকে জানায় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাড়ির লোকজন সকলে লাশ দাফন করতে চাইলে আমি (মৃতের ভাই তোজাম্মেল হক) লাশ ময়না তদন্তের জন্য বলি এবং আমার ভাইকে যদি কেউ হত্যা করে থাকে তা সনাক্ত করার জন্য সহায়তা করি। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায় এবং একটি ইউডি মামলা করে। ঘটনার কিছুদিন পর এলাকার আইয়ুব আলী সহ বেশ কয়েকজন আমার দোকানে আসে বলে তোমার ভাইয়ের লাশ কেন পোষ্টমেডাম করাইলা তোমাকে আমরা দেখে নেব বিভিন্ন হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এসময় আমি বাদী হয়ে তাদের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি । পরবর্তীতে ষড়যন্ত্রম‚লকভাবে আমাকে ফাঁসানোর জন্য বিজ্ঞসিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ঠাকুরগাঁওয়ে আমার ভাতিজা উল্টো আমি সহ আমার পরিবারের চারজনের নামে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করে। এ মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কর্মজীবী শিশুদের স্কুলগামী করতে তাদের অভিভাবকদের মাঝে ভ্যান বিতরণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাণীশংকৈলে মসজিদে মসজিদে দোয়া

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত !

ঠাকুরগাঁওয়ের ১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের

গম বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু !

বোচাগঞ্জে আগের মূল্যে সোয়াবিন তেল বিক্রি করছেন সাহা এন্ড সন্স ঃ গ্রাহকদের দীর্ঘ লাইল

২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালে দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে এবং কর্মচারীদের নিরাপত্তার দাবী তুলে মানববন্ধন

পীরগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ের ভেলকিবাজী,অতিষ্ঠ জনজীবন

দিনাজপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার