Wednesday , 17 September 2025 | [bangla_date]

হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক নারী আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানে ও গোপন সংবাদের ভিত্তিতে এবং ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে চৌকশ অভিযানিক দলটি ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায়, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ১ নং ইউনিয়নের খট্টামাধবপাড়া ৫ নং ওয়ার্ড এলাকায় পূর্ব গোপন তথ্যের ভিত্তিতে পাকা রাস্তার ধারে ওত পেতে থাকে। ওত পেতে থাকা অবস্থায় একটি ব্যাটারি চালিত ইজিবাইক উক্ত রাস্তা দিয়ে আসে, সেই ইজিবাইকটি গতিবিধি লক্ষণ করে ইজিবাইকটি গতিরোধ করা হয়। ইজিবাইকে যাত্রী সেজে মোছাঃ মেহেরুন-এর ডান হাতে একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি চালালে ভ্যানিটি ব্যাগ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উক্ত নারীকে আটক করা হয়। ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটককৃত নারী হাকিমপুর উপজেলার ১ নং খট্টামাধবপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোঃ মুক্তারুল এর স্ত্রী মোছাঃ মেহেরুন (৪৮)। উদ্ধারকৃত ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৬ লক্ষ টাকা।
পরবর্তীতে আটককৃত মেহেরুন (৪৮)-কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সরণীর ১০ (ক) ধারায় হাকিমপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই অভিযান চলাকালীন সময় ডিএনসি দিনাজপুর এর চৌকস অভিযানিক দলের সদস্য হিসেবে ছিলেন এএসআই হীরা বেগম, মোঃ গোলাম রব্বানী, সিপাহী মোহাম্মদ আলী, মোঃ হাসিবুর ইসলাম, জীবন কুমার রায়, মোঃ ফেরদৌস আহমেদ, আল আমিন মিয়া, ওয়ারলেস অপারেটর মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।এই অভিযান সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাণীশংকৈলে দেশসেরা স্কুলের বিরুদ্ধে সেরা অভিযোগ

বীরগঞ্জে অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

নবাবগঞ্জের লোকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষা বন্ধ, লাইব্রেরী কক্ষে তালা

পীরগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮

ঠাকুরগাঁওয়ে একটি অবৈধ কারখানা কাগজ পত্রছাড়াই ড্রামের ময়লাযুক্ত তেল বোতলে ভরে বিক্রি করা হচ্ছে

জেলার শ্রেষ্ঠ কৃষক পয়গাম আলীকে রাণীশংকৈল কৃষি কর্মকর্তা কর্তৃক সংবর্ধনা

আগামী শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে কাব্যগ্রন্থ ‘ডাহুকডুব’ এর মোড়ক উন্মোচন ও মৌলিক গানের অনুষ্ঠান

বোচাগঞ্জে দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নি সংযোগের প্রতিবাদে শান্তি সমাবেশ

অনলাইন নিউজ পোর্টাল মুক্তির ৭১ নিউজের সম্পাদকের ৪৩তম জন্মবার্ষিকী