Tuesday , 2 September 2025 | [bangla_date]

হিলি রেলস্টেশনে ঝুঁকিপূর্ণ গাছ পড়ে ভবনের ক্ষতি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি রেলস্টেশনের কয়েকটি পুরাতন গাছ নিম ও বট দীর্ঘদিন ধরে ভবনের ওপর পড়ে আছে। ঝড়-বৃষ্টি ও রোদে ক্ষতিগ্রস্ত এসব গাছের চাপ স্টেশনের টিনের চালা, দেওয়াল ও অন্যান্য স্থাপনায় মারাত্মক ক্ষতি করছে। এতে সরকারের কোটি টাকার সম্পদ হুমকির মুখে পড়েছে।
গাছগুলো এখনও অপসারণ করা হয়নি। অনেক গাছ শুকিয়ে ও পচে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অবহেলা ও উদাসীনতার কারণে সরকারি সম্পদ ধ্বংস হচ্ছে, অথচ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।
স্থানীয় বাসিন্দা আমজাদ খান বলেন, গাছগুলো বৃষ্টি-রোদে পড়ে থেকে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। অথচ এগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করলে সরকারের ফান্ডে অর্থ জমা হতো।
আনোয়ার হোসেনের, অভিযোগ, বছরের পর বছর ধরে গাছগুলো নষ্ট হচ্ছে। সময়মতো টেন্ডার দিলে সরকার বিপুল অংকের টাকা পেত। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।
সোহেল রানা বলেন, ভবনের ওপর গাছ পড়ে থাকার কারণে ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ এগুলো বিক্রি করলে সরকারের বড় অংকের রাজস্ব আসত।
এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী (রেল পথ) আব্দুর রহমান বলেন, ঝড়বৃষ্টিতে রেল ভবনের ওপর গাছ ভেঙে পড়েছে। সরকারের অনুমতি ছাড়া এগুলো স্থানীয়ভাবে বিক্রি করা সম্ভব নয়। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জের পুলহাট বারোয়ারী দুর্গাপূজা মন্ডপেকুমারীপূজা

বীরগঞ্জে ধর্ষণ মামলার আসামীসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

কক্সবাজার থেকে পুলিশের এসপিসহ ১৩৪৭ সদস্য বদলি

ঠাকুরগাঁওয়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব

চারদিন ধরে সর্বনি তাপমাত্রা রেকর্ড, মৃদু শৈত্যপ্রবাপে কাঁপছে তেঁতুলিয়ায়

বীরগঞ্জে বাদীপক্ষের সন্ত্রাসী কতৃক গর্ভবতীর পেটে লাথি,জোরপূর্বক বিবাদীকে তুলে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

পঞ্চগড়ে ১০ দিন ব্যাপী নারীদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও সন্মানি ভাতা প্রদান

আমদানি শুরুর পর কমতে শুরু করেছে চালের দাম

ঠাকুরগাঁও পৌরশহরের সড়কের বেহাল দশায় ভোগান্তি

দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্কুল বাংলা স্কুলে’র শিক্ষক, কর্মচারীরা ২৮ মাস থেকে বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে