Tuesday , 2 September 2025 | [bangla_date]

হিলি স্থলবন্দর দিয়ে এসেছে ২৮ টন টমেটো

টানা তিন বছর বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টমেটো আমদানি শুরু হয়েছে। চট্টগ্রামের বড় বাজার নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্র থেকে এসব টমেটো আমদানি করছে।
সোমবার দুপুরে ভারত থেকে টমেটোবোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়।
প্রথমদিন ২৮ টন টমেটো আমদানি হয়েছে। প্রতিকেজি টমেটো শুল্কসহ আমদানি খরচ গুনতে হচ্ছে ৬১ টাকা।
আমদানিকারক এনামুল হক বলেন, ‘দেশের বাজারে চাহিদা থাকায় ভারতের মহারাষ্ট্র থেকে এসব টমেটো আমদানি করা হচ্ছে। বন্দরে প্রতিকেজি টমেটো ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাহিদা থাকলে আরও বেশি পরিমাণ আমদানি করা হবে।’
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে এক ট্রাকে ২৮ টন টমেটো আমদানি হয়েছে। আমদানিকৃত এসব টমেটো ৫০০ ডলারে শুল্কায়ন করা হচ্ছে। যেহেতু টমেটো কাঁচাপণ্য তাই দ্রæত ছাড়করণে আমদানিকারককে সবধরনের সহযোগিতা করা হচ্ছে।’
হিলি উদ্ভিদ সংগোনিরোধের তথ্যমতে, ‘২০২২ সালের ৬ আগস্ট সবশেষ এ বন্দর দিয়ে টমেটো আমদানি হয়েছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সীমান্ত এলাকা নিরাপদ, কৃষকরা নির্ভয়ে নির্বিঘেœ ধান কাটতে পারবে-কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

​পিইসি-ইফতেদায়ি পরীক্ষা বাতিলে প্রধানন্ত্রীর কাছে প্রস্তাব

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিধবাকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা

ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ইউপি সদস্যের পিতাসহ ৭ জন আটক

বীরগঞ্জে কোটি টাকার নিয়োগ বানিজ্য বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে পীরস্থান সহ গোরস্থান রক্ষার দাবীতে মানববন্ধন ও সমাবেশ

তেঁতুলিয়ায় জলবায়ু সচেতনতায় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনীতে বক্তব্যে বলেন -স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, স্মার্ট শিক্ষক হতে হবে – মাজহারুল ইসলাম সুজন এমপি

আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ঈদ পুনর্মিলনী

পার্বতীপুরে এমপি এ্যাড. মোস্তাফিজুর রহমান মহিলা বি এম কলেজের ভবন উদ্বোধন