Saturday , 11 October 2025 | [bangla_date]

অভিনব প্রচারনা রাণীশংকৈলে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সংস্থা বিবিসি’র সাথে এক সাক্ষাৎকারে মিলিত হয়। সেই সাক্ষাৎকার প্রান্তিক জনসাধারণের কাছে পৌঁছে দিতে দলীয়ভাবে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জুড়ে বড় পর্দায় ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করে।
গতকাল সন্ধায় রাণীশংকৈল পৌর যুবদলের আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজের ম‚ল ফটকের সামনে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ওই সাক্ষাৎকারটি প্রদর্শন করা হয়। এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সম্পাদক আকতারুল ইসলাম আক্তার, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসেন, সম্পাদক মমিরুল ইসলাম মমিন,সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম,জিয়া পরিষদের আহŸায়ক শরিফ উদ্দিন মাস্টার, ওয়ার্ড সভাপতি গোলাম রসুল, আবুল কাশেম, ওয়ার্ড সম্পাদক মোবারক আলী, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষনা সম্পাদক প্রভাষক প্রশান্ত বসাকসহ বিপুল সংখ্যক মানুষ। এসময় পৌর যুবদলের সম্পাদক,মমিরুল ইসলাম মমিন বলেন, “বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো এ সাক্ষাৎকার দিয়েছেন। তা সবার মাঝে পৌঁছে দিতে এমন উদ্যোগ নেওয় হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা বিএনপি’র সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন-নুর আলিফ এ প্রতিনিধিকে বলেন, জনাব তারেক রহমান সাক্ষাৎকারে যে কথা বলেছেন বলিষ্ঠ আতœবিশ^াসি অবস্থান থেকে। দলীয় নেতাকর্মি ও অনুসারিদের এটা উদ্দীপ্ত করবে। এজন্য এলাকার মানুষকে সাক্ষাৎকারটি সরাসরি দেখানোর ব্যবস্থা করেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তরুণরাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিনোদন কেন্দ্র হয়ে দাড়িয়ে আত্রাই নদ আত্রাই নদে নৌকা ভ্রমনে দর্শনার্থীর ঢল

কাহারোলে ভাঙ্গা কালভার্টের পার্শ্ব দিয়ে ঝুঁকি নিয়ে জনসাধারণের চলাচল

আটোয়ারীতে নির্মানাধীন ব্রীজে মটরসাইকেল দুর্ঘটনা! দায়ভার নিবে কে ?

হাবিপ্রবির কর্মচারীদের “অফিস ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহারোলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বারবিট নামে ইনজেকশন ১৬ টাকার ইনজেকশন কিনতে হল ৮০০ টাকায়

বীরগঞ্জে বিজয়ের মাসে মৌসুমী ফেরিওয়ালা’র পতাকা বিক্রি

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃ-ত্যু

পল্লীশ্রী’র উদ্যোগে সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক গাছের চারা বিতরণ