Thursday , 9 October 2025 | [bangla_date]

আটোয়ারীতে জামায়াতে ইসলামী’র উদ্যোগে সিরাতুন্নবী(সা.) মাহফিল

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে মহানবী হযরত মুহাম্মদ(সা.)-এর জীবনাদর্শ তুলে ধরার লক্ষ্যে সিরাতুন্নবী(সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার (৭ অক্টোবর) বাদ মাগরিব উপজেলার রাখালদেবী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী’র আলোয়াখোয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মাইনুদ্দীন। আলোয়াখোয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ আহসান হাবিব-এর সঞ্চালনায় মাহফিলে প্রধান মুফাস্সির হিসেবে তাফ্সীর পেশ করেন পঞ্চগড় নুরুল আলা নূর কামিল মাদরাসার অধ্যাপক ও মাজলিসুল মুফাস্সেরিন পঞ্চগড় জেলা সভাপতি মুহাদ্দিস মুহাম্মদ মাজিদুর রহমান। মাহফিলে প্রধান অতিথি হিসেবে সিরাতুন্নবী (সা.)এর তাৎপর্য আলোচনা করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,আটোয়ারী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রিয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য ও রংপুর মহানগর শিবিরের সাবেক সভাপতি ছাত্র নেতা মোঃ বদরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওঃ সোহরাব হায়দার কাদেরী, মাওঃ সাদেকুল ইসলাম, মাওঃ জয়নুল আবেদিন, মাওঃ হাসিনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ(সা.) ছিলেন মানবতার মুক্তির দিশারী। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজে ন্যায়, সততা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মাওঃ ইউনুস আলী খাঁন বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ। তাঁর আদর্শ ও জীবনধারা অনুসরণেই বিশ্বে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, বর্তমান সমাজ নৈতিক অবক্ষয় রোধে নবীর শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সীরাতের শিক্ষা গ্রহণ ছাড়া মুক্তি নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিউটিশিয়ানদের নিয়ে ১ম বারের মতো ব্রাইডাল কম্পিটিশন

দিনাজপুর রোটারী ক্লাবের ইফতার

বীরগঞ্জে ছুরাতুন নেছা নূরানী ক্যাডেট একাডেমির নূরানী শিক্ষা কার্যক্রম প্রদর্শনী ও মতবিনিময় সভা

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি তানভির ও সাধারন সম্পাদক যোবায়ের নির্বাচিত

চিরিরবন্দরে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে  পুলিশে ধরিয়ে দিলেন বাবা

ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা

শোক সংবাদ পীরগঞ্জে মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল হক আর নেই

ঠাকুরগাঁওয়ে বিধবা ও বয়স্ক ভাতা বাছাইকরণ সভা অনুষ্ঠিত

জেএসকেএস এর ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান প্রতিকী হিসেবে সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকের দায়িত্ব পালন করলো ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মেয়ে সাধনা হেম্ব্রম

বীরগঞ্জে আসন্ন শাদরদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা