Saturday , 18 October 2025 | [bangla_date]

আটোয়ারী সীমান্তে বিজিবি-বিএসএফ’র অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিজিবি’র আহবানে শনিবার ( ১৮ অক্টোবর) বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পঞ্চগড় ১৮ বিজিবি’র নিয়ন্ত্রণাধীন গিরাগাঁও বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৪০৯/২ এস সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে রমজানপাড়া এলাকার শুন্যরেখায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মনিরুল ইসলাম ও বিজিবি, এমএস, পিএসসি, এসি ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানজির আহমেদ । তার সঙ্গে ছিলেন স্টাফ অফিসারসহ মোট ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। অপরদিকে বিএসএফ-এর পক্ষে ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ ১৭ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী অজয় কুমার শুকলা ও বিএসএফ ১৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট রাজেশ বোহরা।
সৌজন্য সাক্ষাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সীমান্ত এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি রক্ষা, সীমান্ত হত্যা প্রতিরোধ, মানব পাচার ,গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধ,পুশইনসহ নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়াও শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে চোরাকারবারীরা সুযোগ নিতে পারে। সাক্ষাতে সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষই সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও চোরাচালান রোধে একসঙ্গে কাজ করার প্রতিশ্রæতি ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাতের শুরুতে বিজিবি- বিএসএফ কমান্ডার পর্যায়ে কুশলাদি বিনিময় করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শীতের আগমন, কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রে-ফতার

বীরগঞ্জে গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ক সচেতনতামূলক সেমিনার

ঘোড়াঘাটে ২১ তম পূণ্যময় যীশু খ্রীষ্টের পুনরুত্থান উপাসনা

রাণীশংকৈলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, থানায় স্বামীর আত্মসমর্পণ

হরিপুরে ভিজিএফ ও জিআরের টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

হরিপুরে দিনে-দুপুরে টাকা ছিনতাইয়ের অভিযোগ, পাল্টা অভিযোগ

ঠাকুরগাঁওয়ে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা

পঞ্চগড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমূহে অধিকতর অন্তর্ভূক্তির জন্য কর্মশালা

পৌর নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

পৌর নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ