Monday , 6 October 2025 | [bangla_date]

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি\ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে পঞ্চগড় ইসলামী ব্যাংকের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালন হয়। এ সময় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য নুর ইসলাম, লিটন ইসলাম, আতিকুজ্জামান আতিক, বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের সদস্য সোহেল রানা, ফজলে রাব্বি প্রমুখ বক্তব্য রাখেন। এতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক কোটি মানুষের আস্থার জায়গা। কিন্তু বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের লুটেরা এই ব্যাংকটি থেকে হাজারও কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। অবিলম্বে সেই টাকা ফেরত আনতে হবে। একটি অঞ্চলের হাজারো মানুষকে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কোন ধরনের নিয়োগ পরীক্ষা ছাড়াই নিয়োগ দেয়া হয়েছে এই ব্যাংকে। অথচ লাখো মেধাবী তরুণের সপ্ন মানসম্মত একটি চাকরি মেধাবীরা পায়নি। অনতিবিলম্বে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক কর্মশালা

পীরগঞ্জ সরকারি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

পঞ্চগড়ে এক অসহায় পরিবারের পাশে ‘গরিবের বন্ধ’ু অ্যাডভোকেট আহসান হাবিব

যতদিন ভূখন্ড থাকবে ততদিন পর্যন্ত জামায়াতকে রাজাকার, আল শামস খেতাব এই তিলক নিয়ে বাংলাদেশের মাটিতে বসবাস করতে হবে —বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

ঠাকুরগায়ে জমি-জমাকে কেন্দ্র করে সংঘর্ষে পুকুরে পরে এক বৃদ্ধের মৃত্যু

মোটরসাইকেল থেকে পড়ে মা ও শিশু সন্তানের মৃত্যু

হরিপুরে করোনায় পিতা-পুত্রে মৃত্যু,এলাকায় শোকের ছায়া

শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে-মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে আমণ ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ*ত্যু

ট‍্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ছোয়াদ সিদ্দিক