Saturday , 18 October 2025 | [bangla_date]

উচ্চ মাধ্যমিকে পঞ্চগড়ে পাশের হার ৪৩.১৯ % জিপিএ-৫ ১১৩ জন, ৩ কলেজের কেউ পাস করেনি

পঞ্চগড় প্রতিনিধি\ চলতি বছরে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চগড় জেলায় পাসের হার ৪৩.১৯ %। পরীক্ষায় ৬ হাজার ৭১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৩ হাজার ২২৬ জন এবং মেয়ে শিক্ষার্থী ৩ হাজার ৪৮৬ জন। এদের মধ্যে পাস করেছে ২ হাজার ৮৯৯ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন। জেলা শহরের সরকারি মহিলা কলেজ থেকে ৬৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪৩৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। পাসের হার ৬৫.২৭ % এবং মকবুলার রহমান সরকারি কলেজ থেকে ৫৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৩৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। পাসের হার ৬৩.৮৭%।
এবারের ফলাফলে জেলার তিনটি কলেজ পরীক্ষায় অংশগ্রহণ করে কোন পরীক্ষার্থীই পাস করেনি। এর মধ্যে বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ থেকে ৮ জন, একই উপজেলার মাড়েয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে ২ জন এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব কাজিম উদ্দীন কলেজ থেকে ২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কেউ পাস করেনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নেতা মরহুম ইদ্রীস আলীর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন

চিরিরবন্দরে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড সমাপ্ত

দিনাজপুরে জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ ফসল রক্ষায় বিকল্প ব্যবস্থা নিয়ে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে সভা

শুধু পঞ্চগড় নয়, সারা দেশের মানুষই এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ -সারজিস আলম

বীরগঞ্জে পানিতে ডুবে নিহত সাকিব হোসেন এর পরিবারের খোঁজ-খবর নিলেন এমপি গোপাল

চিরিরবন্দরে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্টিত

তেঁতুলিয়ায় হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে দুওসুও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জমি দখল নিয়ে ব্যস্ত!

ভারত থেকে তেঁতুল বিচি আমদানি করলো বাংলাদেশ