Monday , 27 October 2025 | [bangla_date]

একসাথে ৩৫০ ইউনিট সোনালীকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পথে এসিআই মটরস্

কৃষি যান্ত্রিকীকরণের অন্যতম পথিকৃৎ এসিআই মটরস্ লিমিটেড এর উদ্যোগে অনুষ্ঠিত হলো সোনালীকার বিশ্বজয়।
সোমবার ২৭অক্টোবর দিনব্যাপী দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ কেন্দ্রীয় ময়দানে একযোগে ৩৫০ ইউনিট সোনালীকা ট্রাক্টর কৃষকদের নিকট হস্তান্তরের আয়োজন করা হয়। এই মেগা ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল, একক অনুষ্ঠানে ৩৫০টি ট্রাক্টর হস্তান্তরের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেড এর ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা।


এসিআই মটরস্ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুরত রঞ্জন দাস এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
সোনালীকার সঙ্গে সুদীর্ঘ ১৮ বছরের যাত্রায় দেশের কৃষি যান্ত্রিকীকরণে এ সি আই মটরস্ লিমিটেড উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। কৃষিকে বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড বলা হলেও, সারাদেশে কৃষি খাতে উদ্যম এবং উৎসাহের ঘাটতি এখনও লক্ষণীয়। তাই দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকদের উদ্দীপনা সৃষ্টিকরাকে এসিআই মটরস লিমিটেড তার দায়িত্ব হিসেবে দেখে। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের অগ্রগতি তুলে ধরা এবং বাংলাদেশের কৃষি এবং কৃষক যে বিশ্বমানের তা তুলে ধরা এবং তার মর্যাদা প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিপুল পরিমাণ জিহাদী বই ও লিফলেট সহ আটক ১

বীরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাট্য সমিতির শিশু-কিশোর নাট্য উৎসবে তিনটি সংগঠনের শিশু নাটক মঞ্চস্থ

আটোয়ারীতে বাসে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনি অনুষ্ঠান

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে  বোদায় আনন্দ মিছিল, তাকে স্বাগত জানাতে  ৫ হাজার বি.এন.পির নেতাকর্মী ঢাকায় যাবেন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বোদায় আনন্দ মিছিল, তাকে স্বাগত জানাতে ৫ হাজার বি.এন.পির নেতাকর্মী ঢাকায় যাবেন

অভিনব কায়দায় পিকআপে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহনকালে আটক ২ জন

বীরগঞ্জে স্কুল- কলেজে শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পাপোশ কারখানায় ভাগ্য বদল দম্পতির !

পীরগঞ্জে এমপি হাফিজ উদ্দীন আহম্মেদকে পল্লী বন্ধু সমবায় সমিতি ও এলাকাবাসির পক্ষ থেকে সংবর্ধণা

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের মাসিক কবিতা পাঠের আসর