Tuesday , 21 October 2025 | [bangla_date]

এমবিএসকে’র তারুণ্যের উৎসব উপলক্ষ্যে দিনাজপুর বালিকা আলিম মাদ্রাসার ছাত্রীদের মাঝে বাই সাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ

এমবিএসকে’র তারুণ্যের উৎসব উপলক্ষ্যে
দিনাজপুর বালিকা আলিম মাদ্রাসার ছাত্রীদের
মাঝে বাই সাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ
সোমবার নিমনগর বালুবাড়ীস্থ দিনাজপুর বালিকা আলিম মাদ্রাসায় বালুবাড়ী মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র আয়োজনে এবং পিকেএসএফ-ঢাকা’র নির্দেশনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে তারুণের উৎসব-২০২৫ উপলক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ ১৬ হতে ৩০ অক্টোবর উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর বালিকা আলিম মাদ্রাসা’র ছাত্রীদের মাঝে বাই সাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বাই সাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন। প্রধান অতিথি এমবিএসকে’র উপদেষ্টা সৈয়দ মুস্তাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন এমবিএসকে’র এসিসি মোঃ লিপন হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মনিটরিং অফিসার লুৎফুন্নাহার তুলি, এইচআর অফিসার মোর্শেদা পারভীন মলি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী এম.আই.এস কর্মকর্তা নুর নবী। প্রধান অতিথি উপদেষ্টা সৈয়দ মুস্তাহিদ হোসেন বলেন, বাংলাদেশ সরকারের তারুণ্যের উৎসব কর্মসূচী তখনি বাস্তবায়ন হবে যখন প্রতিষ্ঠানের বিদ্যমান সেবাসমূহ সম্পর্কে তরুন-তরুনীদের অবহিত করা হবে। অপরদিকে জুলাই বিপ্লবকে উপজীব্য করে বিভিন্ন সামাজিক কর্মসূচী হিসেবে বৃক্ষরোপন এবং সহজ শর্তে ঋণ বিতরণ কর্মসূচীর আওতায় এমবিএসকে’র সদর-২ শাখা বালুবাড়ীস্থ কার্যালয় শহরের রাজবাড়ী সবজিবাগান এলাকার মোঃ সাদ্দাম হোসেনের পুত্র জুলাই আন্দোলনে আহত ছাত্র মোঃ তানভীর ইসলামকে ১ লক্ষ টাকা’র চেক সহজ শর্তে ঋণ প্রদান করেন প্রধান অতিথি উপদেষ্টা সৈয়দ মুস্তাহিক হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

উন্নয়ন পরিকল্পনা যথাযথ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মলম ও অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে বঙ্গবন্ধু কর্নার

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে বঙ্গবন্ধু কর্নার

দিনাজপুরে অন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পঞ্চগড়ে ১৯ দফা নির্দেশিকা মেনে খুলল শিক্ষা প্রতিষ্ঠান চলছে পর্যায়ক্রমে পাঠদান

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় নিহত ১

পীরগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা : একই পরিবারের আহত ৭

ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী সোহাগী ও স্বপ্না রানীকে গণসংবর্ধনা !

বোদায় জাতীয় দুর্যোগ  প্রস্তুতি দিবস পালিত

বোদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত