Saturday , 11 October 2025 | [bangla_date]

কুয়াশায় মোড়ানো পঞ্চগড়, শীত আগমনের বার্তা

পঞ্চগড় প্রতিনিধি\দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দেখা গেছে শীতের আগাম বার্তা। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কাটে কুয়াশা। মনে হচ্ছে, প্রকৃতি যেন আসন্ন শীতকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে।
শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ভোরের কুয়াশায় জেলার মাঠঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের চারপাশ ঢেকে যায় সাদা চাদরে। গাছের পাতা, ঘাসের ডগা আর ধানের শিষে ঝুলে থাকা শিশিরের বিন্দুগুলো জানান দিচ্ছে, উত্তর সীমান্তে এসে পড়েছে শীতের ছোঁয়া।
পঞ্চগড়ের তালমা এলাকার বাসিন্দা আজিজুল হক বলেন, ‘সকালে উঠে দেখি ঘরের সামনে কিছুই দেখা যায় না। গাছপালায় পানি জমে আছে। মনে হচ্ছে শীত একেবারেই দরজায় এসে গেছে।’ একই এলাকার গৃহবধূ সালমা বেগম বলেন, ‘সকালে বাইরে গেলেই ঠান্ডা লাগে। শিশুরা এখন চাদর গায়ে দিয়ে প্রাইভেটে যাচ্ছে। এমন কুয়াশা দেখে মনে হয়, এবারের শীতটা আগেভাগেই চলে আসবে।’
এ বিষয়ে আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘আজ (শনিবার) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে সকালে ঘন কুয়াশা দেখা যাচ্ছে, যা মৌসুমি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ধীরে ধীরে উত্তরাঞ্চলে শীতের প্রভাব শুরু হচ্ছে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন ঠাকুরগাঁওয়ের সুদার সরকার

বোদায় যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে চোখের চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় মরিচ ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও মুঠোফোনে ভিডিও ধারনের সময় আটক-১ জন

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও মুঠোফোনে ভিডিও ধারনের সময় আটক-১ জন

বীরগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

হরিপুরে ভাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা

ঘোড়াঘাটে বীলবোর্ড অপসারন

পঞ্চগড়ে মসজিদে ইস্কন নিয়ে বক্তব্য দেওয়ায় খতিবকে আ.লীগ নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন

বোরোর জমিতে ‘গায়েবি’ মাদ্রাসা, নেই শিক্ষক-ছাত্র