Thursday , 2 October 2025 | [bangla_date]

গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত ঘোড়াঘাটের আসামি গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ ও র‌্যাব-১ যৌথ অভিযানে সাগর দাস আকাশ (২৭) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে বুধবার (১ অক্টোবর) রাতে গাজীপুর বাসন এলাকা থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত সাগর দাস ওরফে আকাশ ঘোড়াঘাট পৌরসভার ঘাটপাড়া এলাকার বাসিন্দা। সাজা থেকে বাঁচতে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে,আসামি সাগর দাস ২০২১ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে হিরোইন বিক্রি করার সময় হাতেনাতে আটক হয়। এ সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এই মামলায় ৩ বছর আটক থাকার পর জামিনে মুক্তি পেয়ে তখন থেকেই পলাতক ছিলেন তিনি। এরপর আদালতে দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত চলতি বছরের মার্চ মাসে এ সাগর দাসের যাবজ্জীবন সশ্রম কারাদÐাদেশ দেন।
একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদÐের আদেশ দেন। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, উপ-পরিদর্শক (এসআই) আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল র‌্যাব-১ এর সহযোগিতায় গাজীপুর বাসন এলাকা থেকে যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাসকে গ্রেপ্তার করে। পরে সেখান থেকে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ৫০ কেজি গাঁজাসহ মাদককারবারী আটক

দিনাজপুরে বিউটিশিয়ানদের নিয়ে ১ম বারের মতো ব্রাইডাল কম্পিটিশন

পীরগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষের শোকসভা ও দোয়া মাহফিল

১১৪ কোটি টাকা ব্যয়ে দিনাজপুরের পুনর্ভবা নদী খনন শুরু হচ্ছে শনিবার

বোচাগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রান বিতরন

মৌসূমের শেষ বৃষ্টিতে পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে শীতের আমেজ নামতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রা

ঠাকুরগাঁওয়ের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

নবাবগঞ্জে কিশোরীর শয়ন  ঘরে ঢুকে ছুরিকাঘাত

নবাবগঞ্জে কিশোরীর শয়ন ঘরে ঢুকে ছুরিকাঘাত

পল্লীশ্রী’র উদ্যোগে সিবিও সদস্যদের বার্ষিক মেলা

শেষ মূহুর্তের ঈদের বেচাকেনায় খুশি ব্যবসায়ীরা