Thursday , 9 October 2025 | [bangla_date]

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা সুস্থ্য থাকার ও বাঁচার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা
সুস্থ্য থাকার ও বাঁচার জন্য পড়াশোনার
পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই
দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান বলেছেন, সুস্থ্য থাকার ও বাঁচার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। মানুষ যে কোন বয়েসেরই হোক না কেন খেলাধূলা করতে হবে। বর্তমানে অনেকেই খেলাধুলা না করার কারণে জটিল রোগে আক্রান্ত হচ্ছে। তাই স্কুল থেকে খেলাধূলার চর্চা করতে হবে।
৯ অক্টোবর বৃহস্পতিবার গোর-এ-শহীদ বড় ময়দানে জিলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি দিনাজপুরের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস এর সার্বিক তত্ত¡াবধানে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ সাকেরিনা বেগম, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিনসহ ১৩ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার বৃন্দ। খেলা পরিচালনা করেন রেফারী নুরুজ্জামান বেলাল, মোস্তাফিজুর রহমান বাবু, হুমায়ুন কবীর, ডালিম কুমার, আক্তারুল ইসলাম রাঙ্গা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন চেহেলগাজী শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর ফুটবল (ছাত্র), ফুটবল (ছাত্রী), হ্যান্ডবল, কাবাডি (ছাত্র-ছাত্রী), সাঁতার প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী), দাবা প্রতিযোগিতার আহবায়ক হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ খেলাগুলো পরিচালনা করবেন। চ‚ড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

দেশের স্বার্থ ইজারা দিয়ে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসেনি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাহারোলে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

আটোয়ারীতে জামায়াতের মোটরসাইকেল শোডাউন ও স্বাগত মিছিল

সুইসকন্টাক্ট এর উদ্যোগে দিনাজপুরে ধানের তুষের ছাই থেকে ইট তৈরির সম্ভ্যবতা যাচাই পরীক্ষা কর্মশালা

বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের দু’জন ইউনিট লিডারের “নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস” অ্যাওয়ার্ড অর্জন

ঠাকুরগাঁওয়ে মাদক নির্মুলে আদিবাসীদের মতবিনিময় সভা

মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে দিনাজপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হলেন বীরগঞ্জ উপজেলা

বীরগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় চতুর্থবারের মত বীরগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন