Sunday , 19 October 2025 | [bangla_date]

চলন্ত ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চলন্ত ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের বিরামপুরে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) ভোর ৬টার দিকে পৌর শহরের রেলওয়ে স্টেশনের দক্ষিণ দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিরামপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে ট্রেন থেকে ছিটকে পড়েন। পরে বিষয়টি স্টেশন মাস্টারকে জানালে জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে জিআরপি পুলিশ পরিদশক তাহাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডি পুলিশ এসে তাদের কার্যক্রম চালাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে ট্রেনের দরজায় ঘুমন্ত অবস্থায় থাকার কারণে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর উপজেলা আওয়ামী লীগের বিজয় দিবস পালন

দিনাজপুর সদর উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

পীরগঞ্জে রাবার বুলেট ছুড়ে জনতার রোষানল থেকে কুখ্যাত মোটর সাইকেল চোরকে উদ্ধার করল পুলিশ

হিলিতে শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে বদলে যাচ্ছে দেয়ালের চিত্র

বীরগঞ্জে আগাম জাতের ফুলকপি চাষে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত

বীরগঞ্জের পল্লীতে একত্রিত কুরবানির শত বর্ষের ঐতিহ্য

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায়  বাইসাইকেল আরোহী নিহত

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

কাজের সন্ধানে বিনা পাসপোর্টে ভারতে কিশোরী, অতঃপর…

কাজের সন্ধানে বিনা পাসপোর্টে ভারতে কিশোরী, অতঃপর…

পালিত হলো মহারাজা স্কুল ট্র্যাজেডি দিবস বক্তারা বললেন: মুক্তিযুদ্ধ কারো বাপ-দাদার সম্পদ নয়, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোন চক্রান্তই সফল হবে না

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হালখাতা খেয়ে ১ শিশুর মৃ*ত্যু,অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক