Saturday , 11 October 2025 | [bangla_date]

চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

পঞ্চগড় প্রতিনিধি
চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে লংমার্চ কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল শনিবার সকালে শুরু করে আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন করে চিনিকল মাঠে জড়ো হন এনসিপি নেতাকর্মীরা। দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে থেকে শুরু হয় এই লংমার্চ। সেখান থেকে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে নেতাকর্মীরা উপজেলা সদরের বিভিন্ন ইউনিয়নে লংমার্চ করে তেঁতুলিয়ায় প্রবেশ করে লংমার্চ।
লংমার্চে সারজিস আলম নিজে একটি পিকআপে চড়ে অংশ নেন এবং চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন ¯েøাগান দেন। লংমার্চটি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী, চাকলাহাট, হাড়িভাসা, হাফিজাবাদ, অমরখানা, সাতমেরা, তেঁতুলিয়া উপজেলার দেবনগর, ভজনপুর, বুড়াবুড়ি, শালবাহান, তেঁতুলিয়া ও তিরনইহাট ইউনিয়ন অতিক্রম করে বাংলাবান্ধা ইউনিয়নে গিয়ে শেষ হয়। পথিমধ্যে তেঁতুলিয়া চৌরাস্তায় প্রথম পথসভা এবং বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। উভয় পথসভায় বক্তব্য দেন সারজিস আলম। প্রায় ১৬৫ কিলোমিটার দীর্ঘ এ লংমার্চে জেলার পাঁচ উপজেলার এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল দুর্নীতিবিরোধী নানা ¯েøাগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড। লংমার্চ শেষে বাংলাবান্ধা থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে জুলাই স্মৃতি স্তম্ভে সমাপনী বক্তব্য দেন সারজিস আলম। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ২ মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

ফিস্টুলা রোগী অনুসন্ধানে রাণীশংকৈলের ধমগড়ে নেটওয়াকিং সভা অনুষ্ঠিত হয়

বঙ্গবন্ধু সৈনিক লীগের বীরগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি হলেন মনিরুল ইসলাম মানিক

সেতাবগঞ্জ চিনিকল চালু করার দাবীতে অবস্থান কর্মসূচি পালন

ঠাকুরগাঁও জেলায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬১ জন

নবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

আজ সেই ফুলবাড়ী ট্রাজেডি দিবস আজও পূর্ণ বাস্তবায়ন হয়নি ৬ দফা

সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর প্রক্রিয়ায় পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে কোনো দ্বিমত থাকবে না ——————পঞ্চগড়ে সারজিস আলম

দিনাজপুরে নিরাপদ কৃষির জন্য উদ্যোক্তার খোঁজে রোড শো

বোদায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিন ব্যাপি প্রশিক্ষণ