Friday , 17 October 2025 | [bangla_date]

চিরিরবন্দরে দুর্বৃত্তের আগাছানাশকে ঝলসে গেছে ধানক্ষেত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে দুর্বৃত্তের দেয়া আগাছানাশকে ঝলসে গেছে কৃষকের স্বপ্নের ধানক্ষেত। এ ঘটনাটি উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মহাদানী গ্রামে গত ১৪ অক্টোবর মঙ্গলবার রাতের কোনো এক সময়ে ঘটেছে।
জানা গেছে, উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মহাদানী গ্রামের আব্দুল গফুর (৬৫) নামে এক কৃষকের গত মঙ্গলবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা আগাছানাশক ওষুধ স্প্রে করে ২৪ শতক জমির বোরো ধানক্ষেত ঝলসিয়ে দিয়েছে।
কৃষক আব্দুল গফুর জানান, আমি একজন রিকশাভ্যান চালক। রিকশাভ্যান চালিয়ে অনেক কষ্ট করে সংসার চালাই। আমি ঋণ করে ২৪ শতক জমিতে ধান চাষ করেছি। এই ধান চাষ করে পরিবারের ৬ মাসের চালের জোগান হতো। কিন্তু দুর্বৃত্তরা ঘাস মারা ওষুধ স্প্রে করে দিয়ে ক্ষেতের ধান শেষ করে দিয়েছে। পরেরদিন সকালে তিনি জমিতে গিয়ে দেখতে পান ক্ষেতের ধানগাছ পুড়ে লালচে ফ্যাকাশে হয়ে গেছে। বিষয়টি তিনি উপজেলা কৃষি অফিসকে অবহিত করেছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, বিষয়টি অবহিত হয়ে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করতে বলা হয়। ওই উপসহকারী কৃষি কর্মকর্তা পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি বিভাগের পক্ষ থেকে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার সহযোগিতা প্রদান করা হবে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ ব্যাপারে বলেন, মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমাদের সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয় —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বৃষ্টির অভাবে আমন চারা রোপণে বিলম্ব, বিপাকে কৃষক

রাণীশংকৈল আজাদ মেডিক্যাকেল স্বত্বাধিকারী দুলাল বসাকের পরোলোক গমন

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ  নিয়ে বীরগঞ্জে দিনব্যাপী কর্মশালা

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বীরগঞ্জে দিনব্যাপী কর্মশালা

পীরগঞ্জে ২ হাজার ফুট নিষিদ্ধ রিং জাল আটক

সাইবার অপরাধে জড়িত প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

বীরগঞ্জে সকল প্রস্তুতি সম্পন্ন, রাত পোহালেই ভোট যুদ্ধ

জেলা প্রশাসক শাকিল আহমেদের প্রেস ব্রিফিং ১১জুন দিনাজপুরসহ সারাদেশে ভূমিহীন গৃহহীনদের জমিসহ গৃহপ্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

বীরগঞ্জে শিশুদের সঞ্চয়ী উদ্যোগের সাফল্য উদযাপন অনুষ্ঠান

বিরলে গৃহবধূর লাশ উদ্ধার\ ঘটনায় স্বামী আটক