Monday , 13 October 2025 | [bangla_date]

চিরিরবন্দরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও সামগ্রী বিতরণ

চিরিরবন্দর প্রতিনিধি\’পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, নিজেকে সুস্থ রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলার পূর্ব মাহাদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও সামগ্রী বিতরণ করে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শুভসংঘের সদস্যবৃন্দ সম্মিলিতভাবে বিদ্যালয়ের মাঠ ও প্রাঙ্গণ পরিষ্কার করেন এবং সংগৃহীত ময়লা-আবর্জনা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন।
এসময় উপস্থিত ছিলেন পূর্ব মাহাদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মর্তুজা হোসেন খোকন, সহকারী শিক্ষিকা জাকিয়া সুলতানা, জুথিকা রায় ও সুইটি রায় প্রমুখ।
এছাড়াও বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মোস্তাকিম আল হাসনাত, সহ-সভাপতি আসাদুল্লাহ আল গালিব, সাধারণ সম্পাদক শাহরিয়ার সরকার, কার্যকরী সদস্য নাজমুল হোসেন প্রমুখ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলার আহ্বান জানান।তারা আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ একটি সুস্থ জাতি গঠনের মূল ভিত্তি। বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে।
অপরদিকে আয়োজকরা ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

পীরগঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিজয়ের ফুল নৈশ বিদ্যালয়ের উদ্বোধন

চিরিরবন্দরে আমগাছ থেকে পড়ে এক ব্যক্তি নিহত

বীরগঞ্জে বিদ্যালয়ের মাঠে পাথর-বালির স্তুপ রাখায় কোমলমতি শিক্ষার্থীরা খেলা-ধুলা থেকে বঞ্চিত

বঙ্গবন্ধু কন্যার পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে ক্রীড়াঙ্গন —হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের নেতাদের সুপারিশের প্রেক্ষিতে বিল বন্ধ “একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের” শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন

বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এবার এইচএসসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

ফুলবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ উদ্বোধন

পীরগঞ্জে সাবেক এমপি ইমদাদুল হকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল