Monday , 20 October 2025 | [bangla_date]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা জুবায়েদ হোসেন-কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) দুপুরে দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক নয়ন, দিনাজপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহানুর রহমান সোহান, পৌর ছাত্রদলের কারা নির্যাতিত সদস্য রাহিক সরকার রাইট, সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মুনতাসির মিনারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “জুবায়েদ হোসেন ছিলেন ছাত্র রাজনীতিতে আদর্শবান, মেধাবী ও সাহসী নেতা। তাঁর হত্যার মাধ্যমে গণতন্ত্রবিরোধী শক্তি আবারও প্রমাণ করেছে তারা ভিন্নমতকে দমন করতে চায়।”
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতারা ঘোষণা দেন -“দোষীদের দ্রæত গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত সারা দেশের ছাত্রদল রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখবে।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ ও রুহের মাগফেরাত কামনায় দোয়া

ভিন্ন ধর্মীয় মতাদর্শের প্রতি শ্রদ্ধাবোধ প্রত্যেকটি মানুষের ধার্মিকতার প্রমাণ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

মাধ্যমিকে আলাদা করে কোনো বিভাগ থাকবে না

আটোয়ারীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত কর্মকর্তা’র নেতৃত্বে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন টিম

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শুক নদীর পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে দূর্বৃত্তরা

আশুড়ার বিলের আঁকাবাঁকা দৃষ্টি নন্দন কাঠের সেতুতে উপচে পড়া ভীড়

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি রেজাউল- সম্পাদক রিপন

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও জনসভা

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

গোবিন্দগঞ্জে চোরাই গরুসহ ৩জন গ্রেফতার