Wednesday , 22 October 2025 | [bangla_date]

দিনাজপুরে গম ও ভুট্টা উদ্ভাবিত বিষয়ক কর্মশালা

দিনাজপুর জেলায় গম ও ভুট্টা ইনস্টিটিউটে প্রযুক্তি উদ্ভাবিত সমূহের পরিচিতি ও স¤প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাবিøউএমআরআই) সেমিনার রুমে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রিয়াজ উদ্দিন, তুলা উন্নয়ন বোর্ডর নির্বাহী পরিচালক ড. মে. রেজাউল আমিন, সাবেক অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তর ঢাকার সাবেক পরিচালক (প্রশিক্ষণ) মো. বেলাল উদ্দিন।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. সালাহ্উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডাবিøউ এমআরআই’র পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং) ড. মো. মাহফুজ বাজ্জাজ। স্বাগত বক্তব্য দেন, বিডাবিøউ এমআরআই’র পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. আব্দুল হাকিম।
বিডাবিøউএমআরআই’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নওরিন ইসলাম তমা এ অনুষ্ঠানের উপস্থাপনা করেন।
কর্মমালায় জানানো হয়, এ পর্যন্ত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট গমের ৩৮টি জাত ও হাইব্রিড ভুট্টার ২০টি জাত উদ্ভাবন করেছে। কর্মশালায় গম ও ভুট্টাকে এগিয়ে নিয়ে যেতে যাবতীয় পদক্ষেপ নেয়া হবে বলে এসময় জানানো হয়।
এর আগে কর্মশালায় আগত অতিথিরা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন।
কর্মমালায় হাবিপ্রবির শিক্ষক, বিভিন্ন জেলা হতে কৃষি স¤প্রসারণ ও গবেষণা সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দিলেন পঞ্চগড়-১ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মুক্তা

ঐতিহ্যবাহী বাংলা স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে প্রধান শিক্ষক প্রস্তুতিমূলক পরীক্ষার ফলাফল নিয়ে মতবিনিময়

বোদায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বীরগঞ্জে কনকনে ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

বীরগঞ্জে গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ক সচেতনতামূলক সেমিনার

খানসামায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুরে বাপসা’র দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা

বীরগঞ্জে বৈরাগীবাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বোদায় সোনালী ব্যাংকের ঋণ আদায় মহাক্যাম্প অনুষ্ঠিত

বীরগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার্থে নাগরিক সুরক্ষা সমন্বয় সভা অনুষ্ঠিত