Thursday , 9 October 2025 | [bangla_date]

দিনাজপুরে তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা লিফলেট বিতরন

দিনাজপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরন করা হয়েছে। গতকাল বুধবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির চত্বরে লিফলেট বিতরন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও দিনাজপুর জেলা সরকারী কৌসুলী (জি.পি) ও দিনাজপুর সদর (৩) আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন। লিফলেট বিতরন শেষে তিনি বলেন, ৫ আগষ্টে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারকে বিদায়ে আমিও বলিষ্ঠ ভুমিকা রাখি। দিনাজপুরের উন্নয়নের জন্য সবসময় আমি অগ্রণি ভুমিকা পালন করে আসছি। আমি বিএনপি থেকে দিনাজপুর সদর ৩ আসন থেকে মনোনয়ন চাচ্ছি।যাতে করে আমি দিনাজপুরের উন্নয়নের জন্য আরও বলিষ্ঠ ভুমিকা পালন করতে পারি। জনগনকে সাথে নিয়ে উন্নয়নের অংশ হিসেবে কাজ করে যাবো। তিনি আরো বলেন,আমি মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে দিনাজপুর আইনজীবী সমিতিকে উন্নয়নের শিখরে পৌঁছে দিবো।
এ সময় উপস্থিত ছিলেন এ্যাড. সায়েম আহমেদ, এ্যাড. মো: আনোয়ারুল হক সরকার মানিক, এ্যাড. মোছা: মনোয়ারা বেগম, এ্যাড হাসান আলী প্রমুখ।
উল্লেখ, এ্যাডভোকেট মোল্লা মো: সাখাওয়াত হোসেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্ঠা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি ছাত্রদল শহীদ শামসুজ্জোহা হল শাখার রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক সভাপতি, রাজশাহী বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিটের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে –এমপি মনজুরুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল—সন্ধ্যা গণঅনশন

সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব শামসুল আলমের পিতার দাফন সম্পন্ন!! শুক্রবার কুলখানি বোচাগঞ্জ (দিনাজপুর)উপজেলা সংবাদদাতা!!

হুই‌সেল ব্লোয়ার হোন; কেবল নি‌জেকে নয়, চারপাশ‌কেও দুর্নী‌তিমুক্ত রাখ‌তে কাজ করুন

কাহারোলে দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মোকসেদ মিয়া’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিরলে ষাটর্ধ্বো পয়ন চন্দ্র-এর প্রায় দেড় যুগ ধরে ভাঙ্গাচুরা কুঁড়ে ঘরে মানবেতর জীবন যাপন

বালিয়াডাঙ্গী হাসপাতালের আরএমও টাকার বিনিময়ে মেডিকেল সনদ প্রদানের অভিযোগ উঠেছে

কাহারোলে জনপ্রিয় চেয়ারম্যান সত্যজিৎ রায় আর নেই

বীরগঞ্জে প্রাণিস্বাস্থ্য কর্মীদের মাঝে কিটবক্স ও সনদপত্র বিতরণ

ফিলিস্তিনের পক্ষে বীরগঞ্জে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল