Friday , 10 October 2025 | [bangla_date]

দিনাজপুরে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“ডিমে আছে প্রোটিন-খেতে হবে প্রতিদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় বিশ্ব দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে বালুবাড়ীস্থ প্রাণিসম্পদ দপ্তরের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রাণিসম্পদ দপ্তরের সামনে এসে শেষ হয়।
র‌্যালি শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশ্ব ডিম দিবসের উপর একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃত্রিম প্রজনন দিনাজপুরের উপপরিচালক ডা. মাহফুজা খাতুন, চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান আলী, কাহারোল ডা. মোঃ আবু সারফারাজ হোসেন প্রমূখ।
আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মকে সুস্থ ও রোগমুক্ত রাখতে হলে বাইরের ও হোটেলের খাবার পরিহার করতে হবে। প্রতিদিন একটি করে ডিম খেতে হবে। পাশাপাশি এক গ্রাস দুধ খেতে হবে। তাহলে আমাদের প্রোটিনের চাহিদা অনেকাংশে পূরণ হবে।
র‌্যালি ও আলোচনা সভায় দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সারোয়ার হাসান, হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শফিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, বোজাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কায়েস বিন আজিজ, পার্বতীপুর উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাহেব আহমদ নাঈমসহ দিনাজপুরের বিভিন্ন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আড়াই বছরে ২৩০০ মুমুর্ষ রোগীকে রক্ত দান বিনামুল্যে মুমুর্ষ রোগীদের রক্তদানের উদ্যোগ প্রশংসার দাবীদার

রানীশংকৈলে জাতীয় সমাজ সেবা দিবস পালন

হাবিপ্রবি’র জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান, এনজিও অফিস ভস্মীভূত

সেতাবগঞ্জে বন্ধ চিনিকল দ্রুত চালু করার দাবি

হরিপুরে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালিত

রাণীশংকৈলে বীমা কোম্পানীর জন্মদিন পালিত

বীরগঞ্জে শতাধিক শীতার্ত দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

পীরগঞ্জে ৪২’তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন