Sunday , 12 October 2025 | [bangla_date]

দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশ সফল করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুরে স্টেশন রোডস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া।
মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর সদর উপজেলা শাখার আহবায়ক আনোয়ার চৌধুরী সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল হক ছুটু, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুল হক বাচ্চু, দৈনিক উত্তর বাংলার সম্পাদক সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দিনাজপুর মোঃ মতিউর রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের দেশবার্তার সম্পাদক চিত্ত ঘোষ ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
প্রস্তুতি সভায় দিনাজপুরে আগামী নভেম্বরের মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশ সফল করার আহবান জানিয়ে বক্তারা বলেন, প্রতিনিয়ত মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করছেন। এতে মুক্তিযোদ্ধাদের তালিকা ছোট হওয়ার কথা। অথচ আমরা দেখতে পাচ্ছি ভূয়া মুক্তিযোদ্ধাদের জন্য এই তালিকা দিন দিন বড় হচ্ছে। এই বিষয়টি খুবই উদ্বেগের। আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। এর প্রতিবাদ জানাতে হবে।
ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে।
প্রস্তুতি সভায় জুলাই আন্দোলনে শহীদ ও এযাবৎ মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের সাথে সভা

আমি তোমাকে ছাড়া আর কোন নারীকে স্পর্শ করিনি- সুইসাইট নোট লেখে রাণীশংকৈলে স্বামীর আত্মহত্যা

আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় মরিচ ব্যবসায়ী নিহত

রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল মানববন্ধন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ২২ শত কম্বল বিতরণ

বীরগঞ্জে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন 

পীরগঞ্জে অধৃষ্য ক্লাবের সভাপতি রাসেদ সম্পাদক লিপন

ঠাকুরগাঁওয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

মাস্টার্সে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবীতে হাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসুচী পালন