Saturday , 4 October 2025 | [bangla_date]

দিনাজপুরে লায়ন্স ক্লাবের সেবা পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও ফ্রি চিকিৎসা ক্যাম্প

দিনাজপুর লায়ন্স ক্লাবের সেবা পক্ষ উপলক্ষে র‌্যালী ও ফ্রি হোমিও চিকিৎসা এবং ঔষধ প্রদান করা হয়েছে।এ উপলক্ষে ৪ অক্টোবর -২০২৫ শনিবার সকাল ৯টায় শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড (নিমনগর) লায়ন্স ভবন থেকে সেবা পক্ষ্য উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় লায়ন্স ভবনে গিয়ে শেষ হয়।
উক্ত র‌্যালীতে নেতৃত্বে দেন দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ আমজাদ হোসেন ও সেক্রেটারী লায়ন মোঃ মোকাররম হোসেন(দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান)।
এরপর সকাল দশটায় লায়ন্স ভবনে ফ্রি হোমিও চিকিৎসা এবং ঔষধ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ আমজাদ হোসেন, সেক্রেটারি লায়ন মোঃ মোকাররম হোসেন, জয়েন্ট সেক্রেটারি লায়ন বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, ট্রেজারার লায়ন মঞ্জুর-এ-রাব্বী, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডল, থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহ আলম, রিজিয়ন চেয়ারপারসন (ক্লাবস্) লায়ন মোজাফফর আলী মিলন, ডিরেক্টর লায়ন মোঃ মোকাররম হোসেন খান, লায়ন মোঃ সাইদুর রহমান, লায়ন এম এ খালেক, লায়ন মোঃ মিজানুর রহমান পাটোয়ারী বাবু,সদস্য লায়ন রেজোয়ান হোসেন চৌধুরী রানা, লায়ন মোঃ মাসুদ রানা,লায়ন্স ক্লাবের এ,ও মোঃ আব্দুস সবুর সরকার ,অফিস সহকারী মোঃ আনোয়ার হোসেনসহ লায়ন্স শিশু নিকেতনের শিশুরা ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের চূড়ান্ত খেলায় এমপি গোপাল শারিরিক ও মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলা বিকল্প নেই

হাবিপ্রবিতে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক কর্মশালা

পঞ্চগড়ে কুরিয়ার সার্ভিস থেকে ৭৫ বস্তা চা আটক

আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের শিকড়ের টানে যাত্রা শুরু

আটোয়ারীতে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

হরিপুরে পথশিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

এক ছাগলের দু্ই বিরল বাচ্চা

আটোয়ারীতে কয়েকটি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এম,পি প্রধান

দিনাজপুরে নানা আয়োজনে মধ্যে দিয়ে বিশ^ অটিজম সচেতনতা দিবস পালিত