Tuesday , 7 October 2025 | [bangla_date]

দিনাজপুরে লায়ন্স ক্লাবের সেবা পক্ষ উপলক্ষে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত

দিনাজপুর লায়ন্স ক্লাবের সেবা পক্ষ উপলক্ষে দ্বিতীয় দিন ফ্রি ডায়াবেটিস পরীক্ষা (বøাড গøুকোজ) অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় পৌরসভার ১ নং ওয়ার্ডের লালবাগ মোড়ে (লালবাগ উন্নয়ন পরিষদ) ফ্রি ডায়াবেটিস পরীক্ষা (বøাড গøুকোজ) অনুষ্ঠিত হয়।
ফ্রি ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন করেন দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ আমজাদ হোসেন ও সেক্রেটারী লায়ন মোঃ মোকাররম হোসেন (জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান)।
এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার লায়ন মঞ্জুর-এ-রাব্বী, থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহ আলম, রিজিয়ন চেয়ারম্যান লায়ন এডভোকেট এম এ মজিদ, রিজিয়ন চেয়ারপারসন (ক্লাবস্) লায়ন মোজাফফর আলী মিলন, সদস্য লায়ন রেজোয়ান হোসেন চৌধুরী রানা, লালবাগ উন্নয়ন পরিষদের আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম,লায়ন্স ক্লাবের এ,ও মোঃ আব্দুস সবুর সরকার, অফিস সহকারী মোঃ আনোয়ার হোসেন। এসময় মোট ৩ শতাধিক পুরুষ ও নারীদের মাঝে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মঞ্চ মাতালেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ছেলেকে এগিয়ে দিতে এসে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু !

বীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বীরগঞ্জের পল্লীতে বসতবাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, আহত-৭

ঘোড়াঘাটে ব্যতিক্রম অনুষ্ঠান: খাও আর জিতে নাও পুরষ্কার

অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির উৎপাদন

বিগত ৩টি জাতীয় নির্বাচনের ফলাফল আওয়মী লীগ এবং ভারত থেকে পূর্ব নির্ধারিত ছিল -পঞ্চগড়ে জাগপার মূখপাত্র রাশেদ প্রধান

রাণীশংকৈলে ৫৪মন্ডপে রং-তুলির অপেক্ষায় প্রতিমূর্তি

কাহারোলে রোগী ও ভিক্ষুকদের মাঝে সমাজ সেবার অনুদান বিতরণ