Saturday , 18 October 2025 | [bangla_date]

দিনাজপুর বোর্ডে ইংরেজিতেই ফেল ৩৫ হাজার ৮৩৮ শিক্ষার্থী

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। বোর্ডজুড়ে ফেল করেছে ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী। এরমধ্যে ৩৫ হাজার ৮৩৮ জন পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে শুধু ইংরেজি বিষয়ে। এই বিশাল সংখ্যা বোর্ডের মোট ফেল করা শিক্ষার্থীর প্রায় ৭৮ শতাংশ। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বোর্ডে ১ লাখ ৫ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬০ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন। ফেল করেছেন ৪৫ হাজার ৯ জন। যার মধ্যে সাড়ে ৩৫ হাজার ৮৩৮ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছেন। বিষয়টি অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে।
ইংরেজিতে ফেল করা এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুস সালাম বলেন, কলেজগুলোর ইংরেজি শিক্ষকদের অভিজ্ঞতা ও দক্ষতার অভাব রয়েছে। তারা সঠিকভাবে শিক্ষার্থীদের পড়াতে পারেননি। ফলে শিক্ষার্থীরা ইংরেজিতে এতোবেশি ফেল করেছে।
ইংরেজি শিক্ষকদের বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম বলেন, আমরা প্রতিবছর বিভিন্ন সময় তাদের প্রশিক্ষিত করছি। দেখা যাক সামনে আরও কী করা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরে সাবেক অর্থমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীসহ ১২৬জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে মহা তাবু জলসার মধ্য দিয়ে শেষ হল রোভারদের আবাসিক ক্যাম্প

দিনাজপুরে ইয়াবা ট্যাবলেটসহ চাচা শশুর ও জামাই আটক

পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন

ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

রাণীশংকৈলে ফিলিং স্টেশনে ওজনে তেল কম দেয়ায় জরিমানা!

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আগুনে পুড়ে ১৭টি ঘর ভষ্মিভূত !

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার ঘটনায় বিচার না পেয়ে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে ২০০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলার উদ্বোধন