Friday , 31 October 2025 | [bangla_date]

দিনাজপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের তিনটি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি।
গত বৃহস্পতিবার (৩০ আক্টোবর) দিবাগত রাত থেকে শুক্রবার (৩১অক্টোবর ) ভোর পর্যন্ত দিনাজপুরের তিনটি সীমান্ত এলাকায় রাতভর অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি জানায়, শুক্রবার (৩১অক্টোবর ) ভোরে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধীনস্থ বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে। এর আগে গত বৃহস্পতিবার (৩০ আক্টোবর) দিবাগত রাতে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক চোরাচালানে প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪০০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করে। একই রাতে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৯৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার উদ্ধারকৃত মালামালের তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্তে চোলাচালান রোধে বিজিবি সদস্যরা দিন রাত কঠোর নজরদারী রাখছে। এরই অংশ হিসেবে সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৪ হাজার ৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার মোট সিজার মূল্য ৩লাখ ৮০ হাজার ৪০০টাকা। তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি কর্তৃক এ অভিযান অব্যহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে এমকেপি সংস্থার মাসিক সভা

পীরগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে তথ্য মেলা

রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার

রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী নারী ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

মানুষের কথা ভাবছেন শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে শিক্ষিকার বদলির প্রতিবাদে পঞ্চম দিনেও শিক্ষার্থীদের অনশন

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জবর দখলের প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

কড়া নিরাপত্তায় দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড়মাঠে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতে ৩ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, জনগনের সরকার -হুইপ ইকবালুর রহিম