Thursday , 2 October 2025 | [bangla_date]

দূর্গাপূজা উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বেড়েছে

হাকিমপুর প্রতিনিধি \হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার বেড়েছে। বতর্মানে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মেডিকেল, বিজনেস এবং স্টুডেন্ট ভিসায় যাত্রীরা পারাপার করছেন। এদিকে যাত্রীদের দ্রæত ভ্রমণের জন্য সব ধরনের সহযোগীতা করছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করে থাকেন। সম্প্রতি শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগে এই পথ দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০জন পাসপোর্ট যাত্রী যাতায়াত করলেও বর্তমানে ১৮০ থেকে ২০০ জন পাসপোর্ট যাত্রী যাতায়াত করছেন।
কয়েকজন পাসপোর্ট যাত্রী সাংবাদিকদের বলেন, আমাদের মধ্যে মেডিকেল, বিজনেস এবং স্টুডেন্ট ভিসায় যাত্রী সংখ্যা বেশি। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় সনাতন ধর্মালম্বীদের অনেকেই ভারতে পূজা উৎযাপণ করতে যেতে পারছেন না। তবে মেডিকেল, বিজনেস এবং স্টুডেন্ট ভিসায় ভারতে এবং বাংলাদেশে যাতায়াত করছেন অনেকেই। যদি ট্যুরিস্ট ভিসা চালু করা হয় তাহলে আমাদের জন্য আরো ভাল হয়।
হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তালেব বলেন, ইমিগ্রেশনে আসা বৈধ পাসপোর্ট যাত্রীদের সকল প্রকার কাগজপত্র যাচাইপূর্বক সকল ধরনের সহয়োগীতা করছেন হিলি ইমিগ্রেশন। সকল প্রকার ভিসা চালু করলে এই পথ দিয়ে যাত্রী পারাপার আরো বৃদ্ধি হবে বলছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যান ২ হাজার ৪০২জন পাসপোর্ট যাত্রী এবং ভারত থেকে বাংলাদেশে আসেন ২ হাজার ৬৬৫জন পাসপোর্ট যাত্রী। আর সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে ভারতে যান ২ হাজার ৯৩৭জন এবং ভারত থেকে বাংলাদেশে আসেন ২ হাজার ৯৪১জন পাসপোর্টধারী যাত্রী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অর্থ মন্ত্রণালয়ের টাইমস্কেল কর্তন সংক্রান্ত চিঠি প্রত্যাহারসহ ৩ দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের স্মারকলিপি

দিনাজপুর প্রেসক্লাব ও কাব্য কথার আয়োজনে এপার বাংলা-ওপার বাংলার কবি সাহিত্যিকদের সাহিত্য সম্মেলন ও মিলন মেলা

এই দেশকে টেনে আর নিচে নামানো যাবেনা ———-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে বাসঝাড় এখন বাবুই পাখির শেষ আশ্রয়

হাবিপ্রবির ২য় সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

৫ শতাধিক পরিবারের কর্মসংস্থান পাট-হোগলা পাতার তৈরী কারুপণ্য অর্থনৈতিক সম্ভাবনার হাতছানি

হাবিপ্রবিতে ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ঘোড়াঘাটে ৩৮টি পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ

রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে নবাগত কাহারোল ইউএনওকে সংবর্ধনা

পঞ্চগড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি