Tuesday , 21 October 2025 | [bangla_date]

পঞ্চগড়ে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের উদ্যোগে পঞ্চগড় জেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রকিব উদ্দিন। এ সময় সার্কেল অ্যাডজুট্যান্ট সুলতানা রাজিয়া, বোদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিভ‚তি ভ‚ষণ প্রামানিক, দেবীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. শিরিন আক্তারসহ উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, ব্যাটালিয়ন সদস্য, মনিটরিং মাঠকর্মী এবং আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলা, ইউনয়িন, আনসার কমান্ডার, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীদের নানা সামাজিক ও মানবিক কার্যক্রমে বেগবান ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে ৩৫ জন সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রকিব উদ্দিন বলেন, দেশ জাতি ও সমাজের সামগ্রিক উন্নয়নে আত্ম কর্মসংস্থান সৃষ্টি করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের মানবসেবা ও জনকল্যাণে নিজেদের এগিয়ে আসতে হবে। এ ছাড়া সমাজের সকল সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, আনসার-ভিডিপি দলপতিদের সরকারি কাজে গতিশীল আনয়নে কার্যকরী ভ‚মিকা পালন করতে হবে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত, বিএনপি প্রার্থী জাহাঙ্গীর

সজীব আহমেদ ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল শিশুদের মাঝে খাবার বিতরণ

দেশে করোনায় আরও ২৬১ জনের মৃত্যু, শনাক্ত ৮১৩৬

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে ফ্রি চক্ষু ক্যাম্প

দিনাজপুরের চিরিরবন্দরে  স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন

দিনাজপুরের চিরিরবন্দরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে রাতের আঁধারে কীটনাশ ছিটিয়ে কৃষকের ৩ বিঘা জমির আমন ধানের চারা নষ্ট করে দিয়েছে !

পঞ্চগড়ে ভারতে অবৈধ অনুপ্রবেশে ৯ বাংলাদেশীকে আটক বিজিবির অপরদিকে ৪ বাংলাদেশীকে আটক করে বিজিবিকে দিয়েছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ে বিএনপির বর্ধিত ও প্রস্তুতি সভা ৪ ফ্রেব্রুয়ারি রংপুর বিভাগীয় সমাবেশ উপলক্ষে !

বিরলে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এবং লিফলেট বিতরণ

রাণীশংকৈলে নি-খোঁজের ৪ ঘন্টা পর কুলিক নদী হতে রহমতের লা-শ উ-দ্ধার