Tuesday , 14 October 2025 | [bangla_date]

পঞ্চগড়ে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি
জাতীয় প্রেসক্লাবে এমপিওভূক্ত শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে শান্তিপূর্ণ শিক্ষক সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়করণ প্রত্যাশী মহাজোট। গতকাল মঙ্গলবার সকাল থেকে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে জড়ো হতে থাকে এমপিওভ‚ক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন জাতীয়করণ প্রত্যাশী মহাজোট পঞ্চগড় জেলা সমন্বয়ক ও কমলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলার শিক্ষক সমিতির সদস্য সচিব মিজানুর রহমান, কর্মচারী ঐক্যজোট ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, ঘাগড়া দ্বারিকামারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হেসেন প্রমূখ। সমাবেশটি সঞ্চালনা করেন শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকের আলী। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক প্রদক্ষিণ করে আবারও চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে এসএসসি ১৯৯২ ব্যাচের নেচে গেয়ে শীতকালীন আড্ডা

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

বিরামপুরে যুবকের মরদেহ উদ্ধার

মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে সরকার অবকাঠামোর উন্নয়ন করছে-মাহমুদ আলী এমপি

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীন সমম্বয় পরিষদের মতবিনিময়

সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বীরগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল আর নেই

পীরগঞ্জে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

বীরগঞ্জে বাড়ীঘর ভাংচুর, অগ্নিসংযোগ সন্ত্রাসী হামলা সাংবাদিক ও তার মা আহত, ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা