Thursday , 16 October 2025 | [bangla_date]

পঞ্চগড়ে পামনদী সেচ প্রকল্পের সুবিধাভোগিদের নিয়ে কৃষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় পানি উন্নয়ন বোর্ড পরিচালিত পামনদী সেচ প্রকল্পের সেচ অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং সুষ্ঠু পানি ব্যবস্থাপনা শীর্ষক দুই দিনের কৃষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাপাউবো ঠাকুরগাঁওয়ের উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় ওই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বেংহারী বনগ্রাম ইউনিয়নের ব্রহ্মতর বেংহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ড প্রধান কার্যালয়ের অর্থ পরিদপ্তরের পরিচালক বি. এম. মোশাররফ হোসেন। বাপাউবো রংপুরের মূখ্য সম্প্রসারণ কর্মকর্তা (কমিউনিটি ডেভেলপমেন্ট) অমলেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপাউবো ঠাকুরগাঁওয়ের তত্ত¡াবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার, বাপাউবো পঞ্চগড় এর নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন ও পঞ্চগড় কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ পরিচালক বাসুদেব রায়। প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন বাপাউবো ঠাকুরগাঁয়ের উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তা (কমিউনিটি ডেভেলপমেন্ট) রফিউল বারী। দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে পামনদী সেচ প্রকল্পের আওতাভ‚ক্ত সুবিধাভোগি ৩০ জন কৃষক-কৃষাণি অংশগ্রহণ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে  ফেরা হলো না সাফিনের

এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে ফেরা হলো না সাফিনের

ঠাকুরগাঁওয়ে করোনায় বাবা-ছেলেসহ ৩জনের মৃত্যু

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ওসি মোজাফ্ফর হোসেন দিনাজপুরে রুসাদকে নিয়ে যে স্বপ্ন দেখেছি আপনারা তা পুরন করবেন

দুই বছর ধরে তালাবদ্ধ পৌরসভার সবজি মার্কেট, ভোগান্তিতে ব্যবসায়ী

পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ শুরু

খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজে জেলা প্রশাসক পরিদর্শন

পঞ্চগড়ে চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতাল ও মেডিকেল কলেজ করার দা-বিতে মুসল্লিদের অবস্থান মান-বব-ন্ধন

বোচাগঞ্জে ফিরোজ্জামান স্মৃতি ক্রিকেট লীগ উদ্বোধন

পীরগঞ্জে পুলিশ সদস্যকে জাঁকজমক ভাবে বিদায় দিলেন সহকর্মীরা