Wednesday , 15 October 2025 | [bangla_date]

পিআর পদ্ধতিতে জুলাই সনদের অন্তর্ভূক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে পঞ্চগড়ে জেলা জামায়াতে ইসলামীর মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি
পিআর পদ্ধতিতে জুলাই সনদের অন্তর্ভূক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী। গতকাল বুধবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মসহাসড়কের ধারে দাড়িয়ে ঘন্টাব্যাপি ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও পঞ্চগড়-১ আসনের জামায়াত মনোনিত প্রার্থী মাওলানা ইকবাল হোসাইন, পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল্লাহ সুফি, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সফিউল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, আগামী ফেব্রæয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারী ও আদেশের ওপর গণভোটের আয়োজন করা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু করাসহ পাঁচ দফা দাবি আদায়ে এর আগে আমরা প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছিলাম। আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করা হলো। আমাদের দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বৃদ্ধি বেড়েছে লেপ তোষকের চাহিদা

দিনাজপুর হাসপাতালে ভর্তি গুরুতর আহত বাবা ঈদ উদযাপনে বাইকে বাড়ী ফেরা হলো না মা ও মেয়ে-ছেলে

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

ঠাকুরগাঁও বিএনপির সংবাদ সম্মেলন ভোট প্রদানে বাঁধা, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগে ফলাফল প্রত্যাখান বিএনপির

ঠাকুরগাঁওয়ে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে দোকানপাট খুলেছে, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

আটোয়ারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে দাবালীগ

শেখ কামালের বহুমুখী প্রতিভায় সকলকে আলোকিত হতে হবে —হুইপ ইকবালুর রহিম

পীরগঞ্জে ৪৯৭ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব