Sunday , 12 October 2025 | [bangla_date]

পীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টার ও এক ফার্মেসিকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুদ উদ-দোলা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ২০১৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে গ্লোবাল ডায়াগনস্টিক সেন্টারকে ৬ হাজার টাকা, নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং পাইওনিয়ার ফার্মেসির মালিককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পীরগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

এদিকে, অভিযানের খবর পেয়ে হিমালয় ডায়াগনস্টিক সেন্টারের মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ করে স্থান ত্যাগ করেন বলে জানা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর পৌরসভায় নতুন প্রশাসকের নির্দেশনায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এর নির্বাচনে কোনো প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় ১৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করলেন নির্বাচন কমিশনার

রাষ্ট্র সংস্কার ও সংস্কৃতি সংস্কারের দাবীতে দিনাজপুরে শিল্পী ও শিক্ষার্থীদের মানববন্ধন

মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোজাফফরকে আর্থিকসহায়তা প্রদান

জেলা প্রশাসক বিরল কর্মকর্তাদের সাথে মাদকের কুফল বিষয়ে মতবিনিময় সভা

বীরগঞ্জের পল্লীতে ২ দেবরের লাঠির আঘাতে গুরুত্বর আহত ভাবী হাসপাতালে ভর্তি,থানায় অভিযোগ

হরিপুরে এক নারী গণধর্ষণের শিকার

করোনা সংক্রমণ শুরু হওয়ায় যাতায়াতে যাত্রীদের বাড়তি সতর্কতা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে

বীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

শোক দিবস উপলক্ষ্যে রাণীশংকৈল প্রতিবন্ধী স্কুলে আলোচনা