Wednesday , 15 October 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ করা হয়েছে। অভিযানে প্রায় ২০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় পৌর মাছ বাজারে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে এই মাছ জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসাহাক আলী। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার।
গোপন সংবাদের ভিত্তিতে সকালে পৌর মৎস বাজারে একটি মাছের দোকানে পিরানহা মাছ বিক্রির সময় অভিযান চালায়। এসময় মাছ বিক্রেতা পালিয়ে যায়। পরে জব্দকৃত নিষিদ্ধ ২৪ পিছ, প্রায় ২০ কেজি মাছ উপজেলা মৎস অধিদপ্তরে নিয়ে এসে স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার বলেন, নিরাপদ মৎস সম্পদের আলোকে মৎস সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। তিনি বলেন, “পিরানহা একটি আগ্রাসী ও ক্ষতিকর বিদেশি রাক্ষসী মাছ। এটি দেশীয় মাছ ধ্বংস করে জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। সরকার এই মাছের উৎপাদন, চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বাজারে যেন কেউ এ মাছ বিক্রি না করে, সে বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসাহাক আলী বলেন, “সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও কেউ যদি পিরানহা মাছ বিক্রি করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবী ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পীরগঞ্জে ইসাহাকের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিক সভা

দিনাজপুর শিল্পকলা মিলনায়তনে জেলার সাংস্কৃতিক সাংগঠকদের সাথে মতবিনিময়

বোদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়, রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে –নৌ প্রতিমন্ত্রী খালিদ

রাণীশংকৈলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মতনিমিয় সভা

হরিপুরে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত-১ আহত ৩

পঞ্চগড়ে তিন উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণ ভোট, উপস্থিতি কম

বোচাগঞ্জে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান