Saturday , 18 October 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে সবুজ হত্যা মামলার রহস্য উন্মচন কাজের লোকের কোঁদালের আঘাতে মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে ঘটনার ২৩ দিনপর মরদেহের বিচ্ছিন্ন মস্তক উদ্ধারসহ সাব্বির হোসেন সবুজ (২৫) হত্যার রহস্য উন্মচন করেছে পুলিশ। কাজের লোকের কোঁদালের আঘাতে সবুজের মৃত্যু। সাব্বির হোসেন সবুজ উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকার এর ছেলে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য জানানো হয়। সাংবাদিকদের প্রেস বিফিং এ দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, সাব্বির হোসেন সবুজ গত (২৩ সেপ্টেম্বর) নিখোঁজ হয়। এ সংক্রান্ত থানায় একটি সাধারণ ডায়েরি হয়। এর পেক্ষিতে তাকে আমরা খুজতে থাকি।
ঘটনায় যা জানাযায়, আব্দুর হামেদ ২০০৫ সাল থেকে সবুজদের বাড়ীতে কাজ করে আসছে। ঘটনারদিন গত (২৩ সেপ্টেম্বর) সবুজ তাদের একটি ঘাসারে জমিতে আগাছা পরিস্কার করার জন্য হামেদকে ডেকে নিয়ে যায়। এসময় জমির আগাছা পরিস্কার করার সময় দুজনের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সবুজের মাথায় কোঁদাল দিয়ে আঘাত করে হামেদ। এসময় সবুজ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করেন। পবর্তিতে মৃতদেহ লুকানোর জন্য হামেদ প্রথমে ঘাস দিয়ে মরদেহটি ঢেকে রাখে, এরপর মরদেহটি পাশের একটি পুকুরের পানিতে ডুবিয়ে রাখে। এরপর বাড়ী থেকে একটি হাসুয়া এনে মরদেহটি তিন টুকরো করে উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের অনাবাদী একটি ধান খেতের ডোবায় বোস্তায় করে পানির নিচে মরদেহের দুটো টুকরো পুতে রাখে এবং মাথাটি পাশে একটি বরেন্দ্র গভীর নলকুপের পাইপের ভিতরে রেখে দেয়।
পুলিশ সুপার বলেন, রিমান্ডে প্রাথমিক চিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে আটককৃত আব্দুর হামেদ। তার দেয়া তথ্য অনুযায়ী ঘটনা স্থল থেকে মস্তকসহ হত্যায় ব্যবহৃত হাসুয়া ও কোঁদাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে এ ঘটনার তদন্ত চলমান রয়েছে।
জানাগেছে, গত ২৩ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে নিজ বাড়ী থেকে আটপুকুরহাট ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি বের হয়ে যায় সবুজ। এরপর আর বাড়ি ফিরে আসেনি সে। পরবর্তীতে বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান না পেয়ে, পরেরদিন গত ২৪ সেপ্টেম্বর ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন সবুজের ছোট ভাই সাদেক হাসান সজিব।
এরপর গত ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধান খেতের ডোবা থেকে মাথা বিহীন দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে মরদেহটি সাব্বির হোসেন সবুজের বলে পরিচয় সনাক্ত করে।
এ ঘটনায় গত ২৬ অক্টোবর নিহতের ছোট ভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ওই রাতেই ৫ জনকে গ্রেফতার করে। আটককৃতদের মধ্যে মামলার ৬ নাম্বার আসামী উপজেলার কাজিহাল ইউনিয়নের গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে মো. আব্দুর হামেদ (৫২) কে তিন দিনের রিমান্ডে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (১৮ অক্টোবর) ওই আসামীর দেয়া তথ্য মোতাবেক ঘটনা স্থলের একটি গভির নলকুপের পাইপের ভেতর থেকে মরদেহের বিচ্ছিন্ন মস্তকটি উদ্ধার করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের শীতবস্ত্র বিতরণ

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব

অনুমতি ছাড়া স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নয়, রায় কেরালার হাইকোর্টের

বর্ণিল আয়োজনে পঞ্চগড়ে বাংলা নববর্ষ বরণ

ঐতিহ্যবাহী নবরূপীর বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত আব্দুস সামাদ-নাজমুল হক-সিফাত-ই-জাহান শিউ-এ্যাডঃ নুরুল ইসলাম পরিষদের শপথ গ্রহন

বোচাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

বোচাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

বীরগঞ্জে মসজিদের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন

বই এর নির্যাস প্রকৃত জ্ঞান আহরনে সহায়ক-এমপি জুঁই

কবিতার ছন্দে-ছন্দে আনন্দমূখর পরিবেশে কবিদের মিলন মেলা পালিত হলো কবি নীরঞ্জন হীরার জন্মবার্ষিকী

খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা ৬ ইউপি চেয়ারম্যানের আবারো বর্জন