Sunday , 12 October 2025 | [bangla_date]

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার শিক্ষক সমাবেশ

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ অক্টোবর ২০২৫ শনিবার বিকেলে দিনাজপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে, এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদরাসা ও নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকুরী এমপিওভুক্ত করণের দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার অন্যতম উপদেষ্টা মুহাদ্দিস ড. এনামুল হক।
আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ মশিউর রহমান রাজু এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোঃ মইনুল আলম, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা মোঃ মেহরাব আলী, আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা মোঃ তৈয়ব আলী।
শিক্ষক সমাবেশে আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা সিরাজুল ইসলাম, মোঃ সাদিকুল ইসলাম শাহ, কলেজ শিক্ষক পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মোঃ মাসুম তারিফ, মাধ্যমিক স্কুল পরিষদের জেলা শাখার সভাপতি মোঃ লুৎফর রহমান, এবতেদায়ী শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক, আদর্শ শিক্ষক ফেডারেশন সদর উপজেলা সভাপতি মোঃ আবুল হাশেম, চিরিরবন্দর উপজেলা সভাপতি মোঃ রাজিউল ইসলাম প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পুজার বাজার কাহারোলে দুর্গা পুজাকে সামনে রেখে কাপড়ের মার্কেটে কেনা-কাটায় ভীড়, পুরুষের চেয়ে নারী ক্রেতাদের সমাগম অনেক বেশি।

বীরগঞ্জে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়

পীরগঞ্জে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

খানসামায় মন্ডপে কালো পতাকা উত্তোলন করে শারদীয় দুর্গা পূজা বর্জন

শিক্ষক বাতায়নে জেলা অ্যাম্বাসেডর হলেন বীরগঞ্জের সহকারী শিক্ষক মতিউল ইসলাম

হরিপুরে বাঁশের সাঁকো পারাপারে চাদাঁ না দেওয়ায় মারপিটের অভিযোগ উঠেছে

বীরগঞ্জে প্রক্সি পরীক্ষার্থী ও ২ শিক্ষকসহ  ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা

বীরগঞ্জে প্রক্সি পরীক্ষার্থী ও ২ শিক্ষকসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের গণশুনানিতে উপকৃত মানুষেরা !

জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বিভিন্ন বিষয়ের উপর বার্ষিক পরীক্ষা

ঠাকুরগাঁওয়ে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার