Wednesday , 15 October 2025 | [bangla_date]

বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে —- নিজ নির্বাচনী এলাকায় মির্জা ফখরুল

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি \ বিভিন্ন দাবি-দাওয়া তুলে দেশকে বিভাজন না করে দেশকে আগে বাচাঁনোর আহ্বান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বুধবার (১৫ অক্টোবর) গড়েয়া ইউনিয়নে এক সমাবেশে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পিআর পদ্ধতি বিষয়ে মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, পিআর পদ্ধতি এখনো সাধারন মানুষ বোঝেনা। যে পদ্ধতি মানুষ বোঝেনা সে পদ্ধতি দিয়ে কিভাবে প্রতিনিধি নির্বাচন করবে। আমি তো নিজেই পিআর বুঝিনা আর মানুষও বোঝেনা। তাই পিআরের দাবি আগে না তোলাই ভাল। আগে নির্বাচন হোক, মানুষ অস্থিরতা থেকে বাঁচুক, পরে পিআরের সিদ্ধান্ত নেয়া যাবে। কারণ সাধারণ মানুষ ভোট দিতে চায়।

জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল আরো বলেন, এই সকল দাবি দাওয়ার উদ্দেশ্য ভালো নয়। অতীতে সরকারে ছিলাম তাই সরকার কিভাবে পরিচালনা করতে হয় আমরা জানি। বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যকটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আর এ কার্ড নিয়ে চেয়ারম্যান, মেম্বাররা সব ধরণের গুরুত্ব দেবে। বিশেষ করে স্বাস্থ্য-শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সম্পাদক পয়গাম আলী,সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ,পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম,সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ হিন্দু ধর্মালম্বী ও বিএনপি’র নেতাকর্মিরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে পূর্নভবা নদীর উপর ব্রীজ ও রাস্তা প্রশস্ত করনের ফলে ক্ষতিগ্রস্হ অসহায় মানুষের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

চিরিরবন্দর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন

দিনাজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

বোচাগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়

ঠাকুরগাঁওয়ে নিয়মিত আদালত খুলে দেওয়ার দাবিতে আইনজীবীদের মানববন্ধন বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান

পৌষের শুরুতে শীতে কাঁপছে বীরগঞ্জ উপজেলা বাসী

ঠাকুরগাঁও সদরের ২০ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র নবনির্বাচিত ইউ.পি চেয়ারম্যানগণের শপথ গ্রহণ

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে হরিপুর কেন্দ্রে সহিংসতার আভাস, ভোটারদের মাঝে শঙ্কা!

আটোয়ারীতে রমজানকে স্বাগত জানিয়ে  জমঈয়াতে হিযবুল্লাহ’র র‌্যালি

আটোয়ারীতে রমজানকে স্বাগত জানিয়ে জমঈয়াতে হিযবুল্লাহ’র র‌্যালি