Saturday , 18 October 2025 | [bangla_date]

বিগত সরকারের সময় রাতের বেলা ঘুমে থাকা অবস্থায় ভোট হয়ে গেছে- ডাঃ জাহিদ হোসেন

গত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে, রাতের বেলা ঘুমে থাকা অবস্থায় ভোট হয়ে গেছে। কিন্তু এবার মনে হচ্ছে ২০২৬ সালের ফেব্রæয়ারীর নির্বাচন সত্যি সত্যি নির্বাচন হবে। মানুষ যাদেরকে ভাল মনে করবেন, আপনার এলাকার জন্য যে কাজ করবে তাকেই ভোট দিবেন। আপনাদের সবার একটা করে ভোট, আমারও একটা ভোট। কাজে আমাদের অধিকার সবার সমান এবং এই ভোটার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। অনেকেই অনেক কথা বলবে, অনেকেই অনেক লোভ দেখাবে কিন্ত কোন প্রলোভনে দয়া করে আমরা যোগ দিবো না। কাজেই ভোটের দিন ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি নির্ভয়ে দিবেন।
শনিবার দুপুরে দিনাজপুরের হাকিমপুরের এলএসডি গোডাউন মোড়ে এক পথসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান,সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকেই।
তিনি আরো বলেন, নিজের আমল নিজে সাথে নিয়ে কবরে যেতে হবে। যার যার হিসাব কিয়ামতের দিন সে সে দিবেন। কিন্তু অনেকেই বলছেন তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। এতে করে মানুষের ঈমান থাকে না। যারা একটি ভোটের জন্য মানুষকে এসমস্থ কথা বলে, বাড়িতে আমাদের মা-বোনদের তালিম দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি না। তাই সবাইকে এই সব বিষয় নিয়ে সজাগ থাকতে হবে। পরে ধরন্দা, ফকিরপড়া, মাঠপাড়া, ও হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন পথসভা করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

বোচারগঞ্জে ৩৭টি সুবিধাভোগী পরিবারের মাঝে ষাড় বাছুর হাঁস মুরগী বিতরণ

বীরগঞ্জে দুর্বৃত্তের অমানবিক নিষ্ঠুরতার বলি হয়ে আগুনে পুড়ল কৃষকের পাকা আমন ধানের পালা

পীরগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন

শিক্ষায় নিষ্ক্রিয়তার খেসারত ২০৩০ সাল নাগাদ জিডিপির ১৭%

স্বাধীনতা সংগ্রামের সনদপত্র পেলেও মুক্তিযুদ্ধার তালিকায় ঠাই মিলেনি বৃদ্ধ মকবুল হোসেনের নাম

দিনাজপুরে ইউসিবি‘র উদ্যোগে দিনব্যাপী কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

বোচাগঞ্জে কঙ্কাল চুরির গুঞ্জন! ঘটনা স্থল পরিদর্শন করেছে প্রশাসন

বোচাগঞ্জে ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালিত

রাণীশংকৈলের বহুল পরিচিত যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন