Saturday , 18 October 2025 | [bangla_date]

বিরল উপজেলার শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বিরলে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎
‎শনিবার সকালে বিরল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের আয়োজনে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী ও জেলা বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
অনুষ্ঠানে ‎‎হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগীয় অধ্যাপক ড. মোঃ শোয়াইবুর রহমান এর সভাপতিত্বে এবং নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখন,বিরল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বোর্ডহাট কলেজের সহকারী অধ্যাপক মোকলেছার রহমান, মাধববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাসেত। ‎
স্বাগত বক্তব্য রাখেন, ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার ও বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমান।
শেষে ‎শিক্ষকবৃন্দ প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যাটাগরিতে নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম এবং ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার রংপুর বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় এবং সহকারি শিক্ষক ক্যাটাগরিতে বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমান বিরল উপজেলার গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব এইডস দিবসের র‌্যালী উদ্বোধনকালে সিভিল সার্জন এইডস প্রতিরোধে ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন বৃদ্ধিতে জনগণকে সচেতন করতে হবে

বীরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত  কাব্যগ্রন্থ ‘কুহক’-এর মোড়ক  উন্মোচন ৫ ডিসেম্বর

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত কাব্যগ্রন্থ ‘কুহক’-এর মোড়ক উন্মোচন ৫ ডিসেম্বর

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈল উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার।

বীরগঞ্জে ৫ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি

বীরগঞ্জে লাল সবুজের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পীরগঞ্জে অটো চার্জারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাণীশংকৈলে একই পরিবারের ৩ জনসহ ৭ জন করোনায় আক্রান্ত

সাপাহারে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত