Saturday , 25 October 2025 | [bangla_date]

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ মোঃ আজমল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে “আজমল হক ফাউন্ডেশন” এর উদ্যোগে হুইল চেয়ার বিতরণ ও স্মৃতিচারণমূলক আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে ১০জন বিশেষ চাহিদা সম্পন্ন নারী, শিশু ও পুরুষের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।
বিপন্ন মানবতার পাশে, এই শ্লোগানে অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান আজমল হক ফাউন্ডেশন আয়োজনে চারণ ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল বাহার। দৈনিক করতোয়া বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মীর কাশেম লালুর সভাপতিত্বে আজমল হকের কর্মময় জীবনের স্মৃতি চারণ করে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক ফুটবলার সুভাষ দাস, গ্রামীন চক্ষু হাসপাতালের পরিচালক এমদাদুল কবির চৌধুরী, বলেয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় গোপাল, বীরগঞ্জ ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, আজমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মেহেদী হাসান সজল প্রমুখ।
পরে অনুষ্ঠানে উপস্থিত ১০জন বিশেষ চাহিদা সম্পন্ন নারী ও পুরুষের মাঝে আনুষ্ঠানিক ভাবে হুইল চেয়ার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ সময় প্রয়াত আজমলের বন্ধু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গন্যমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর সদরের গোপালপুর হাটে টমেটোর বাজারে কৃষকের হাসি

বন্ধ চিনিকল চালুর দাবিতে পঞ্চগড়ে সভা

পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের প্রস্তুতি সভা ৮ সেপ্টেম্বর জেলা কাউন্সিল

পীরগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভা

পীরগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভা

করোনা পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বোচাগঞ্জে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও কম্বল বিতরণ

বিরামপুরে গাঁজার গাছসহ তরুণকে আটক

বিনা পাসপোর্টে অবৈধ অনুপ্রবেশের দায়ে হিলি সীমান্তে এক বাংলাদেশী আটক

স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখার জন্য এফপিএবি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এ্যাডঃ তহসিনা আক্তার দিপলী’কে নবরূপীর সংবর্ধনা

কাহারোলে পাট চাষীরা পানির অভাবে পাট জাগ দিতে না পারায় বিপাকে পড়েছে