Wednesday , 29 October 2025 | [bangla_date]

বীরগঞ্জে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে পাট উৎপাদনকারী চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট ও বীজ উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এবং সম্প্রসারণ প্রকল্প’-(২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মসূচিতে ৭৫ জন পাটচাষীকে প্রশিক্ষণ ও উপকরণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এবং সভাপতিত্ব করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অশীম কুমার মালাকার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তপন কুমার রায়।

এতে প্রশিক্ষক ও আলোচক হিসেবে ছিলেন- জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো: শাহ আলম,বিএডিসি এর উপ-পরিচালক মো: মজহারুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শরিফুল ইসলাম। এছাড়াও পাট অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীবৃন্দ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। বীরগঞ্জ উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের পাটচাষী রাজ কিশোর বলেন,নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা হলে পাট চাষে আগ্রহ বেড়ে যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের নিজপাড়ায় জমি নিয়ে বিবাদে দুই মহিলা আহত 

পঞ্চগড়ে সাবেক তিন এমপি এবং তৎকালীন ডিসি-এসপিসহ ১৫৪জনের নামে মামলা \ তদন্ত সাপেক্ষে এজাহারভুক্ত করার নির্দেশ আদালতের

মুমুর্ষ রোগীদের বিনামুল্যে রক্ত দেয়ার শপথ গ্রহন

উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে প্রাণ গেলো শিশুর

উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর

স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে বীরগঞ্জে পল্লীশ্রীর সদস্যদের মাঝে স্মার্ট ফোন বিতরণ

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে খানসামায় সজাগ প্রশাসন ও পুলিশ

নিষিদ্ধ চায়না দুয়ারী জালে ধ্বংস হচ্ছে দেশীয় প্রজাতির মাছ

পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’

পঞ্চগড়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়াড়ি আটক

মুষলধারে বৃষ্টিতে ধসে গেল সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ